Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

লস অ্যাঞ্জেলেসের একটি এলিমেন্টারি স্কুলে শিক্ষার্থীদের তাড়া করলেন নগ্ন শিক্ষক

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: January 24, 2018 | 2:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : লস অ্যাঞ্জেলেসের একটি এলিমেন্টারি স্কুলে শিক্ষার্থীদের তাড়া করলেন নগ্ন শিক্ষক।স্কুলটির মাঠে নগ্ন হয়ে স্কুলটির ২য় ও ৫ম গ্রেডের ছাত্র-ছাত্রীদের তাড়া করেছেন স্কুলটিরই শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকেরা জানিয়েছেন, তাদের ছেলে-মেয়েরা এ ঘটনায় মানসিক আঘাত পেয়েছে।
ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক নির্মাণ শ্রমিকের ধারণ করা ভিডিওচিত্রে দেখা যায়, অভিযুক্ত শিক্ষক উলঙ্গ হয়ে শিক্ষার্থীদের ধাওয়া করছে। কিছুক্ষন ধাওয়া করার পর তিনি আবার তার খুলে ফেলা বস্ত্র পরে নিচ্ছেন। তবে, ধাওয়াকারী শিক্ষকের নাম প্রকাশিত হয়নি। শুধুমাত্র এটি বলা হয়েছে যে, তিনি ‘ডিস্ট্রিক্ট স্টার এডুকেশন প্রোগ্রামের’ অধীনে স্কুলটির একজন চুক্তিবদ্ধ শিক্ষক।
এ ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার শিকার ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের কাছে দু:খ প্রকাশ করে চিঠি পাঠিয়েছে এবং নিরাপত্তা সংস্থাকেও ব্যপারটিকে অবহিত করেছে। এছাড়াও বিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্ট সময়ের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির তদন্ত অব্যাহত রেখেছে তারা। ফক্স নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ