Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

লস এঞ্জেলেসে ৩১ মার্চ ও ১ এপ্রিল বর্ণাঢ্য বাংলাদেশ ডে প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: March 14, 2018 | 4:48 PM

তপন দেবনাথ, লস এঞ্জেলেস : বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) আয়োজিত ১২তম ব্যালাদেশ ডে প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা গত ৪ মার্চ বাফলার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিতব্য অনুষ্ঠান নিয়ে এ আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রর জাতীয় সংগীত এবং বাফলার সূচনা সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সভা শুরু হয়।
সদ্য গঠিত লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি কাজী মশহুরুর হুদা ও সাধারণ সম্পাদক লস্কর মামুনকে বাফলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি নজরুল আলম। বর্তমান ক্যবিনেট সদস্য, প্রাক্তন ক্যাবিনেট সদস্য, বোর্ড অব ট্রাস্টি সদস্যসহ কমিউনিটির অনেক গণ্যমান্য লোকজন সভায় উপস্থিত ছিলেন।
এবারের আমন্ত্রিত শিল্পীরা হলেন আইয়ুব বাচ্চু ও দিনাত জাহান মুন্নি। প্যারেড অনুষ্ঠিত হবে ৩১ মার্চ শনিবার দুপুর ২ঃ০০টা থেতে ৫ঃ০০টা পর্যন্ত। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ভার্জিল মিডল স্কুলে ৩১ মার্চ শনি ও ১ এপ্রিল রোবাবার বিকাল ৫ঃ০০টা থেকে রাত ১১টা পর্যন্ত। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত। পর্যাপ্ত পাকিং এর ব্যবস্থা আছে। এ-উপলক্ষে আয়োজিত মেলায় বই, বাংলাদেশি বিভিন্ন পণ্যের স্টল ও মুখরোচক বাংলাদেশি খাবারের স্টল বসবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV