লাইভ২ওয়েব টিভির নিউইয়র্ক জার্নাল : সম্পদ স্বামী-স্ত্রী যেকোন একজনের নামে থাকলেও তাতে দু’জনেরই সমান অধিকার -এটর্নি নাজমুল আলম : নিউইয়র্কে টাক্সি চালিয়ে মাসে সাত-আট হাজার ডলার আয় করছে টাক্সি চালকরা -আজিজুল হক
http://www.liv2web.net/the-
ইউএসএনিউজঅনলাইন.কম : অনলাইন ভিত্তিক প্রথম বাংলাদেশী অনলাইন টিভি “লাইভ২ওয়েব.টিভি”র টক শো “নিউইয়র্ক জার্নাল” এ বাংলাদেশী আমেরিকান স্বনামখ্যাত আইনজীবী এটর্নি নাজমুল আলম বলেছেন, যুক্তরাষ্ট্রে কোন সম্পদ স্বামী-স্ত্রী যেকোন একজনের নামে থাকলেও তাতে দু’জনেরই সমান অধিকার থাকে। একই অনুষ্ঠানে নিউইয়র্কের এওয়ার্ডপ্রাপ্ত প্রথম বাঙালী ট্যাক্সি টিউটর অধ্যক্ষ আজিজুল হক মুন্না বলেন, নিউইয়র্কে টাক্সি চালিয়ে মাসে সাত-আট হাজার ডলার আয় করা সম্ভব। অনেক টাক্সি চালকই এ পরিমান আয় করছেন।
গত ৩ জুন মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক এবং ইউএসএনিউজঅনলাইন.কম এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম এর উপস্থাপনায় সরাসরি সম্প্রচারিত টক শো “নিউইয়র্ক জার্নাল” এ আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট এটর্নি নাজমুল আলম এস্কোয়ার এবং নিউইয়র্কের ইয়ালো ক্যাব টিউটোরিয়াল হক ইয়ালোর কর্ণধার অধ্যক্ষ আজিজুল হক মুন্না। অনুষ্ঠানে অথিতিরা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয নিয়ে মূল্যবান প্রানবন্ত আলোচনা করেন। এসময় তারা বিভিন্ন বিষয়ে তাদের নিজস্ব মতামতও ব্যক্ত করেন।
টক শোতে এটর্নি নাজমুল আলম ইমিগ্রেশন, ফ্যামিলি ম্যাটার্স/ডিভোর্স, ব্যাংক ক্রাপসি, রিয়েল এস্টেট, সিভিল লিটিগেশন, ক্রিমিনাল ডিফেন্সসহ বিভিন্ন ধরণের কেইসে আইনগত সমাধান বিষয়ে কথা বলেন।
এটর্নি নাজমুল আলম বলেন, ওপি ওয়ান এবং ডিভি বন্ধ হওয়ার পরও বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক লোক যুক্তরাষ্ট্রে আসছেন। ফ্যামিলি ভিসা ছাড়াও সাধারণ ভিজিট ভিসা নিয়েই বর্তমানে বেশিরভাগ বাংলাদেশি যুক্তরাষ্ট্রে আসছেন। এটর্নি নাজমুল আলম বলেন, যারা ভিজিট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসছেন তাদের স্টুডেন্ট ভিসায় স্ট্যাটাস পরিবর্তন, এল-ওয়ান, এইচওয়ান-বি, ই-টু এবং ইবি-ওয়ান ভিসায় ট্রান্সফার করা সম্ভব। ভিসা ট্রান্সফারের পর নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রিন কার্ডও পাওয়া সম্ভব। মেয়াদ থাকা অবস্থায় যেকোনো আমেরিকান ভিসাধারী গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারবেন। তিনি বলেন, সময় মতো সিদ্ধান্ত এবং ভালো এটর্নির আইনী সহায়তার মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বসববাস করা খুব কঠিন নয়। এটর্নি নাজমুল আলম বলেন, যুক্তরাষ্ট্রে নির্ধারিত পরিমান অর্থ বিনিয়োগ করে বিনিয়োগ ক্যাটাগরিতে ই-টু ভিসা পাওয়া সম্ভব। এতে আবেদনকারীর স্ত্রী সন্তানদেরও আনলিমিটেড ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ রয়েছে। একটি নির্দিষ্ট সময়ের পর গ্রিন কার্ডের জন্যও আবেদন করা যায়। বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান আছে এমন ব্যক্তিরা আমেরিকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের অফিস খুলে বিনিয়োগ করে এল-ওয়ান ভিসা নেয়ার সুযোগ রয়েছে। এই প্রক্রিয়ায়ও পুরো পরিবার ভিসা পেতে পারে। একটি নির্দিষ্ট সময় পর গ্রিনকার্ডের আবেদন করাও সম্ভব। তিনি জানান, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে পলিটিক্যাল এসাইলামসহ বিভিন্ন উপায়েই আমেরিকায় স্থায়ী ভাবে বসবাসের সুযোগ রয়েছে।
এটর্নি নাজমুল আলম আরো বলেন, হাইলি কোয়ালিফাইড ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে এইচওয়ানবি ভিসা পেতে পারেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আইটি ক্ষেত্রে এইচওয়ানবি ভিসা প্রাপ্তি সহজ। যুক্তরাষ্ট্রে এর বিরাট চাহিদা রয়েছে। তবে ভারতীয়রা এ ক্ষেত্রে অনেক এগিয়ে।
টক শোতে অধ্যক্ষ আজিজুল হক মুন্না বলেন, নিউইয়র্কে টাক্সি চালনা একটি স্বাধীন ও লাভজনক পেশা। অন্য কাজে এর চেয়ে বেশি কষ্ট করেও এত অর্থ আয় করা সম্ভব না। বাংলাদেশীদের একটা উল্লেখযোগ্য সংখ্যক এ পেশায় নিয়োজিত রয়েছেন। অন্য কাজের তুলনায় এ কাজে প্রবেশ করাও সহজ। তাই তারা স্বাধীন ও বেশি অর্থ উপার্জনের পথ হিসাবে বেছে নেয় ট্যাক্সি চালানো পেশা। উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রসহ অনেকেই প্রথমে ট্যাক্সি চালায়, পরে ব্যবসা কিংবা অন্য পেশায় যায়।
আজিজুল হক মুন্না বলেন, টাক্সি চালানোর জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। তার প্রতিষ্ঠান এ বিষয়ে সহায়তা দিচ্ছে। তিনি বলেন, নিউইয়র্কে প্রায় ৫০ হাজার বাংলাদেশী ট্যাক্সি চালক রয়েছেন। তবে তারা সবাই প্রতিদিন গাড়ি চালান না। কেউ কেউ সপ্তাহে সাত দিনে ১৪ শিফটের মধ্যে সাত শিফট। আবার কেউ কেউ রাতে, আবার কেউ দিনের শিফটে কাজ করেন। কেউ কেউ অন্য কাজও করেন।
তিনি বলেন, টাক্সি চালকরা গাড়ি চালিয়ে ভাল আয় করলেও দেশে রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তাহীনতাসহ নানা কারণে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। বিনিয়োগের নিরাপদ পরিবেশ না থাকায় যুক্তরাষ্ট্র থেকে যে পরিমান রেমিট্যান্স দেশে পাঠানোর সুযোগ রয়েছে সেই পরিমান রেমিট্যান্সও যাচ্ছে না। বিনিয়োগ নিরাপদ ও নিশ্চিত হলে যুক্তরাষ্ট্র থেকে আরো বিপুল অর্থ বাংলাদেশে যেত। দেশ আরো উন্নত হতো। নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠতো। দেশের স্বার্থে প্রবাসীদের জন্য সরকারকে নিরাপত্তা ও নিশ্চয়তা দেয়া উচিত বিনিয়োগে।
“নিউইয়র্ক জার্নাল” অনুষ্ঠানটি প্রযোজনা করেন দেওয়ান বজলু ও ক্যামেরায় ছিলেন তানভির আহমেদ সুমন। সমগ্র অনুষ্ঠানটি “লাইভ২ওয়েব টিভি’র ঢাকা ষ্টুডিও থেকে কন্ট্রোল করা হয়। অনুষ্ঠান টি “ইটিভি নিউজ২৪.কম”ও সরাসরি সম্প্রচার করে সারা বিশ্বে।
উল্লেখ্য, প্রতি মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় লাইভ২ওয়েব.টিভি’র নিউইয়র্ক স্টুডিও থেকে সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম এর উপস্থাপনায় টক্ শো “নিউইয়র্ক জার্নাল” সরাসরি সম্প্রচারিত হয়। লাইভ দেখতে ভিজিট করুন “লাইভ২ওয়েব.টিভি”। সম্প্রচারিত অনুষ্ঠানগুলো লাইভ২ওয়েব.টিভি এর আর্কাইভ এ সংরক্ষিত থাকে। যেকোনো সময় দেখা যায়।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








