লাস ভেগাসে মার্কিন বিমানবাহিনীর একটি এয়ারফোর্স এফ ১৬ জেট বিধ্বস্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : লাস ভেগাসের নেলিস এয়ারফোর্স ঘাঁটিতে একটি এয়ারফোর্স এফ ১৬ জেট বিধ্বস্ত হয়েছে। প্রাত্যহিক প্রশিক্ষণ চলাকালীন সময়ে হটাত করেই জেটটিকে আকাশ থেকে পড়ে যেতে দেখা যায়। রুশ সংবাদমাধ্যম আরটি খবরটি জানিয়েছে।
এই বিমান ঘাঁটির কর্তৃপক্ষ জানিয়েছে, নেভাডা টেস্ট এবং ট্রেনিং রেঞ্জে রুটিন প্রশিক্ষণ চলাকালীন হটাত করেই কোন এক কারণে বিমানটি মাটিতে আছড়ে পরে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় পাইলটের বর্তমান অবস্থা এখনো জানা যায়নি।
নেলিস এয়ারফোর্স বিমান ঘাঁটি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ আকাশপথে যুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র।
ম্যারিল্যান্ডে গত বছরে এরকম একটি মার্কিন জেট বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এসময় বিমানের পাইলটি প্যারাসুটের সাহায্যে বিধ্বস্ত বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। সেসময় তদন্তে বলা হয়েছিল, ত্রুটিপূর্ণ ইঞ্জিনের কারণে এই দুর্ঘটনা ঘটে। এরকম একটি এফ ১৬ বিমানের মূল্য প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার! সূত্র : আরটি
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া