লেখক সাংবাদিক শিব্বীর আহমেদের শুভ জন্মদিন পহেলা নভেম্বর
আকবর হায়দার কিরন, নিউইয়র্কঃ পহেলা নভেম্বর সুপরিচিত লেখক সাংবাদিক শিব্বীর আহমেদের শুভ জন্মদিন। বাংলা ইন্টারনেট মিডিয়ার পথিকৃৎদের মধ্য অন্যতম এবং বহুল পরিচিত অনলাইন পোর্টাল খবর ডটকমের সম্পাদক শিব্বীর আহমেদ ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। লেখালেখির ক্ষেত্রে অরপি আহমেদ নামটাই বেশী ব্যবহার করে থাকেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তিনি দীর্ঘদিন বসবাস করছেন। আইটি বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন ওয়াশিংটন ডিসিতে। শিব্বির আহমেদ প্রচুর লেখালেখি করেন এবং কাজের ফাঁকে সাংবাদিকতায় আর লেখালেখি নিয়েই বেশির ভাগ সময় ব্যয় করেন। শিব্বির আহমেদের এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টি। যার মধ্যে ২টি কাব্যগ্রন্থ রয়েছে। আছে মুক্তিযুদ্ধভিত্তিক ২টি উপন্যাস। তাঁর প্রতিটি বইয়ের প্রচ্ছদ করেছেন বাংলাদেশের অন্যতম প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ এবং প্রকাশ করেছে বাংলাপ্রকাশ ও অনন্যার মত খ্যাতনামা প্রতিষ্ঠান।
মুক্তিযুদ্ধের উপন্যাসের মধ্য দিয়ে শিব্বীর আহমেদের প্রথম গ্রন্থ ‘বাবার হাতের প্রথম ছোঁয়া’ ২০০৯ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি প্রকাশিত হবার পর নিউইয়র্কে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে তার প্রকাশনা উৎসব আয়োজন করা হয়। বছর তিনেক আগে বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক মিলনায়তনে আয়োজিত শিব্বীর আহমেদের নতুন গ্রন্থ গুলো নিয়ে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দেশবরেণ্য সঙ্গীতসাধক, একুশে পদক প্রাপ্ত পন্ডিত রামকানাই দাশ। ২০১৭ সালের বইমেলায় অনন্যা প্রকাশ করছে তাঁর ২টি উপন্যাস যার একটি হল লেখকের জন্মস্থানকে ঘিরে লেখা ‘লাকশাম জংশন’। অন্যটি প্রবাস জীবন ভিত্তিক উপন্যাস ”সোনাপুরের সুলতানা”।
বাংলা একাডেমি আয়োজিত ২০১৮ সালের গ্রন্থমেলায় আসছে লেখকের আরো তিনটি বই। চরের জীবন নিয়ে লেখা উপন্যাস ”আগুনমুখা”, আধ্যাতিœক বিশ^াস ভিত্তিক কাল্পিক উপন্যাস ”আর একবার যদি” এবং তৃতীয়টি প্রেম বিষয়ক কাল্পিক চিঠিপত্র নিয়ে ”প্রেমপত্র”। ২০১৯ সালের বইমেলায় প্রকাশনার জন্য লেখক ইতিমধ্যেই লেখালেখি শুরু করেছেন এবং এই মুহুর্তে তিনটি বই প্রকাশনার ইচ্ছা পোষন করছেন।
বাংলাদেশ থেকে ব্যবস্থাপনায় মাষ্টার্স করার পর যুক্তরাষ্ট্র এসে সফটওয়্যার ইনিজিনিয়ারিং এর উপর আবারো তিনি মাষ্টার্স করেন। সাংবাদিক হিসাবে শিব্বির আহমেদের লেখা বিভিন্ন সংবাদ, কলাম, কবিতা, ছোটগল্প দেশ এবং প্রবাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদপত্রে সবসময় গুরুত্বের সাথে ছাপানো হয়ে থাকে। প্রবাসে সাংবাদিকতা, লেখালেখি, কমিউনিটি সেবা এবং কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে ক্লোজআপ ওয়ান এ্যাওয়ার্ড, ফোবানা এ্যাওয়ার্ড, একতারা অ্যাওয়ার্ড, গুড সিটিজেন এ্যাওয়ার্ড সহ নানান সম্মান অর্জন করেছেন।
মুক্তিযুদ্ধের উপন্যাসের মধ্য দিয়ে শিব্বীর আহমেদের প্রথম গ্রন্থ ‘বাবার হাতের প্রথম ছোঁয়া’ ২০০৯ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি প্রকাশিত হবার পর নিউইয়র্কে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে তার প্রকাশনা উৎসব আয়োজন করা হয়। বছর তিনেক আগে বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক মিলনায়তনে আয়োজিত শিব্বীর আহমেদের নতুন গ্রন্থ গুলো নিয়ে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দেশবরেণ্য সঙ্গীতসাধক, একুশে পদক প্রাপ্ত পন্ডিত রামকানাই দাশ। ২০১৭ সালের বইমেলায় অনন্যা প্রকাশ করছে তাঁর ২টি উপন্যাস যার একটি হল লেখকের জন্মস্থানকে ঘিরে লেখা ‘লাকশাম জংশন’। অন্যটি প্রবাস জীবন ভিত্তিক উপন্যাস ”সোনাপুরের সুলতানা”।বাংলা একাডেমি আয়োজিত ২০১৮ সালের গ্রন্থমেলায় আসছে লেখকের আরো তিনটি বই। চরের জীবন নিয়ে লেখা উপন্যাস ”আগুনমুখা”, আধ্যাতিœক বিশ^াস ভিত্তিক কাল্পিক উপন্যাস ”আর একবার যদি” এবং তৃতীয়টি প্রেম বিষয়ক কাল্পিক চিঠিপত্র নিয়ে ”প্রেমপত্র”। ২০১৯ সালের বইমেলায় প্রকাশনার জন্য লেখক ইতিমধ্যেই লেখালেখি শুরু করেছেন এবং এই মুহুর্তে তিনটি বই প্রকাশনার ইচ্ছা পোষন করছেন।
বাংলাদেশ থেকে ব্যবস্থাপনায় মাষ্টার্স করার পর যুক্তরাষ্ট্র এসে সফটওয়্যার ইনিজিনিয়ারিং এর উপর আবারো তিনি মাষ্টার্স করেন। সাংবাদিক হিসাবে শিব্বির আহমেদের লেখা বিভিন্ন সংবাদ, কলাম, কবিতা, ছোটগল্প দেশ এবং প্রবাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদপত্রে সবসময় গুরুত্বের সাথে ছাপানো হয়ে থাকে। প্রবাসে সাংবাদিকতা, লেখালেখি, কমিউনিটি সেবা এবং কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে ক্লোজআপ ওয়ান এ্যাওয়ার্ড, ফোবানা এ্যাওয়ার্ড, একতারা অ্যাওয়ার্ড, গুড সিটিজেন এ্যাওয়ার্ড সহ নানান সম্মান অর্জন করেছেন।

শিব্বীর আহমেদ হোয়াইট হাউস, কংগ্রেস এবং স্টেট ডিপার্টমেন্টে বহুবার অনেক ব্রেকিং নিউজ করেছেন বাংলাদেশ মিডিয়ার জন্যে। সাক্ষাতকার গ্রহন করেছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসাইন আমু, অর্থমন্ত্রী এম এ মুহিত, প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি, প্রাক্তন এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সহ আরো অনেকের। এছাড়া যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্র মন্ত্রী রাবর্ট ও ব্লেইক, নিশা দেশাই বিশাওয়াল, রাষ্ট্রদূত প্যাট্রেশীয়া বিউটিনেস, ড্যান মোজিনা, মার্শিয়া বার্ণিকেট সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাক্ষাতকার গ্রহন করেন।
পারিবারিক ভাবেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছেন শিব্বীর আহমেদ। আওয়ামী লীগ নেতা কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহকর্মী প্রয়াত আলহাজ্ব জালাল আহমেদের সন্তান শিব্বীর আহমেদ কুমিল্লা জেলার তৎকালীন লাকসাম থানার (বর্তমানে মনোহরগঞ্জ) পাঁচ পুকুরিয়ায় গ্রামে জন্ম গ্রহন করেন। ছোটবেলা থেকেই আওয়ামী রাজনীতিতে হাতেখড়ি। স্কুল কলেজে বিশ^বিদ্যালয়ে ছাত্রলীগ এবং বর্তমানে মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগে সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
লাকসামকে জেলায় রূপান্তরিত করার আন্দোলনে গঠিত লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শিব্বীর আহমেদ। লাকসামকে জেলায় পরিনত করার স্বপ্ন নিয়ে তিনি বৃহত্তর লাকসাম কুমিল্লা ঢাকা সহ বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মকান্ডে জড়িত আছেন। দেন দরবার করছেন সরকারের উচ্চপর্য্যায়ের নেতৃবৃন্দের সাথে। প্রদান করছেন স্বারকলিপি এবং তুলে ধরছেন লাকসামকে জেলায় রূপান্তরিত করার যৌক্তিকতা।২০১৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে শিব্বীর আহমেদ তার বাবার আসন কুমিল্লা ৯ লাকসাম-মনোহরগঞ্জ) (আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন করেছিলেন। আগামী ২০১৭ সালের আসন্ন নির্বাচনে আবারো তিনি একই আসনে মনোনয়ন চাইবেন বলে আশা করছেন।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ