Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

লেবুর এত গুণ!

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: November 15, 2014 | 5:51 PM

লেবুর পুষ্টিমান সম্পর্কে অনেকেরই জানা আছে। তবে পুরোপুরি গুণের কথা হয়তো সবারই জানা নেই। একেক সময় একেক রকম লেবু পাওয়া যায় বাজারে। পাতিলেবু, কমলালেবু, মোসাম্বিলেবু, গন্ধরাজ ও বাতাবিলেবু। ১০০ গ্রাম কাগজি বা পাতিলেবু থেকে যেসব পুষ্টি উপাদান পাওয়া যায় (ভিটামিন সি ৬৩ মিলিগ্রাম) যা আপেলের ৩২ গুণ ও আঙুরের দ্বিগুণ। আরও পাওয়া যায় ক্যালসিয়াম ৯০ মিলিগ্রাম, ভিটামিন এ ১৫ মাইক্রোগ্রাম, ভিটামিন বি শূন্য দশমিক ১৫ মিলিগ্রাম, ফসফরাস ২০ মিলিগ্রাম, লৌহ শূন্য দশমিক ৩ মিলিগ্রাম। টাটকা লেবুর খোসাতেও পুষ্টি রয়েছে। প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত দেহের জন্য অত্যন্ত উপকারী এবং স্বস্তি ফিরে আনে।
লেবু ভিটামিন সি-সমৃদ্ধ ফল। এই ভিটামিন দেহে সঞ্চিত অবস্থায় থাকে না, সে জন্য শিশু-বৃদ্ধ সবাইকে প্রতিদিনই ভিটামিন সি-জাতীয় খাবার খাওয়া দরকার। জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডাজনিত সমস্যায় লেবু অত্যন্ত কার্যকর। লেবুতে থাকা প্রচুর ভিটামিন সি রোগ প্রতিরোধে সাহায্য করে। স্কার্ভি রোগ থেকে রক্ষা করে। ভিটামিন সি দেহের ক্ষত নিরাময়ে সহায়তা করে এবং রক্তের জমাট বাঁধার ক্ষমতা বাড়ায়। লেবুতে পর্যাপ্ত ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্টস হিসেবে কাজ করে দেহে ক্যানসারসহ নানা ঘাত-প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে।
শিশুদের দৈনিক ২০ মিলিগ্রাম ভিটামিন সি আবশ্যক। এ সময় ভিটামিন সির অভাব হলে তা শিশুর ওপর প্রভাব পড়ে। ফলে শিশুর দাঁত, মাড়ি ও পেশি মজবুত হয় না। যাদের অরুচি ভাব আছে, তারা খাবারে লেবু খেলে রুচি ফিরে পাবে খুব দ্রুত। মাথায় খুশকি নিবারণে লেবুর রয়েছে অসাধারণ ক্ষমতা। সুতরাং নিত্যদিনই খাবারের সঙ্গে লেবু রাখা উচিত। মায়ো ক্লিনিক/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ