Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

ল্যাপটপের দরকারি যত্ন

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: October 12, 2013 | 2:12 PM

কিছু নিয়ম মেনে যত্ন নিয়ে ল্যাপটপ কম্পিউটার ভালোভাবেই কাজ করবে। এমন কিছু টিপস নিচে দেওয়া হলো:

পাওয়ার এফিসিয়েন্সি রিপোর্ট

ল্যাপটপ কম্পিউটারে প্রতিদিন কতটুকু শক্তি খরচ হচ্ছে এবং ব্যাটারির কোনো ত্রুটি (এরর) সহজেই বের করে নেওয়া যায় এ রিপোর্ট থেকে। স্টার্ট মেনুতে cmd লিখে ডান ক্লিক করে Run As Administrator নির্বাচন করুন।যে ডায়ালগ বক্স আসবে সেটিতে ইয়েস করে কমান্ড প্রম্পট চালু করে নিন। এখানে powercfg-energy লিখে এন্টার করুন।কিছু সময়ের জন্য উইন্ডোজের পুরো সিস্টেম স্ক্যান হবে। এর পর রিপোর্ট তৈরি হয়ে যাবে। এখন C:/Windowsystem32/energy-report.html ফোল্ডারে গিয়ে জানতে পারবেন ল্যাপটপের ব্যাটারির হালহকিকত।আবার যেকোনো সমস্যা চিহ্নিত করে তার সমাধানও করা যাবে।

পর্দার পছন্দসই রং

ল্যাপটপের পর্দার রং অনেকটাই নির্ভর করে মনিটর, গ্রাফিকস কার্ড সেটিংস, আলো কম-বেশি করার জন্য। অনেকেই উইন্ডোজের নির্ধারিত কালার প্রোফাইল চালায়। কিন্তু ল্যাপটপের পর্দার জন্য পছন্দসই রং এবং ঝকঝকে ফন্ট নির্ধারণ করে দেওয়া যায়। এ জন্য উইন্ডোজ সাতের স্টার্ট মেনুতে DCCW লিখে এন্টার চাপলে Display Color Calibrationউইন্ডো চালু হবে। এখানে পর্যায়ক্রমে নেক্সট চেপে চেপে রং ও আলাদা আবহ নির্বাচন করে দিন। কালার ক্যালিব্রেশনের কাজ শেষ হলে ট্রু-টাইপ ফন্ট উইন্ডো পাবেন।এখানে একইভাবে যে ফন্টটি দেখতে ভালো লাগবে, সেটি ক্লিক করে বাকি কাজ সম্পাদন করলে ঝকঝকে ফন্ট দেখা যাবে।

—মো. রাকিবুল হাসান/প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV