Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

শক্ত ও মজবুত হাড়ের জন্য ৫ সহজ টিপস

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: November 8, 2013 | 7:08 AM

ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের নানা সমস্যায় আক্রান্ত হতে পারেন আপনি। সাধারণভাবে, শরীরে পর্যাপ্ত ক্যালসিয়ামের অভাব থাকলে, ৩০ বছর বয়সের পর ধীরে ধীরে হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে। ক্যালসিয়াম ও ভিটামিন ‘ডি’-সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস ও কিছু বিধিনিষেধ মেনে চলার মাধ্যমে যে কেউ মজবুত হাড়ের অধিকারী হতে পারেন। হাড়ের ঘনত্ব বাড়ানো শুধু কিছু সু-অভ্যাসের ওপর নির্ভর করে। নিচে সে ধরনের ৫টি গুরুত্বপূর্ণ টিপস দেয়া হলো:

১) ক্যালসিয়াসমৃদ্ধ খাবার খান: আমাদের দাঁত ও হাড়ের গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানসমূহের একটি ক্যালসিয়াম। দুধ এবং দুধ থেকে তৈরি বিভিন্ন খাবার যেমন দই, ঘোল, পনির ইত্যাদি খাবার প্রতিদিনের খাদ্য-তালিকায় অন্তর্ভুক্ত করুন। সবুজ ও পাতাবহুল টাটকা শাক-সব্জি যেমন পুঁই শাক, পালং শাক ইত্যাদি ক্যালসিয়ামের অন্যতম উৎস। 

২) পর্যাপ্ত সূর্যালোক গ্রহণ করুন: হাড়ের ঘনত্ব বাড়াতে সাপ্তাহিক খাদ্য-তালিকায় শুধু ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার সংযোজন করলেই হবে না। আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘ডি’ না থাকে, তবে যতোই খাওয়া-দাওয়া করুন না কেন, শরীর ক্যালসিয়াম গ্রহণ করবে না। তাই সূর্যালোক আপনার জন্য অপরিহার্য। প্রাকৃতিকভাবে ভিটামিন ডি গ্রহণের সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে সূর্যালোক। ভিটামিন ডি’র আরেক নাম ‘সানশাইন ভিটামিন’। মাত্র ১৫ মিনিট সূর্যালোকের সংস্পর্শে থাকলেই প্রয়োজনীয় ভিটামিন ডি পৌঁছে যায় শরীরে। এছাড়া বিভিন্ন খাবারেও ভিটামিন ডি পাওয়া যায়। একজন পুষ্টি বিশেষজ্ঞ বা চিকিৎকসকের সঙ্গে পরামর্শ করে সে খাবারগুলো সম্পর্কে জেনে নিন। 

৩) প্রোটিনসমৃদ্ধ খাবারের মাত্রায় রাশ টানুন: অতিরিক্ত যে কোন কিছুই ক্ষতিকর। প্রোটিনের ক্ষেত্রেও কথাটা ষোল আনা সত্যি। সুস্বাস্থ্য ও মজবুত হাড় পাওয়ার ক্ষেত্রে প্রোটিনের বিকল্প নেই। কিন্তু, অতিরিক্ত প্রোটিন শরীরের পিএইচ উপাদানের ভারসাম্যকে নষ্ট করে। এটা অ্যাসিডিটি তৈরি করে। যার ফলে হাড়ের ক্ষয় শুরু হয় ও বড় ধরনের ক্ষতিরও সম্মুখীন হতে পারেন আপনি। 

৪) লবণ গ্রহণে সতর্ক হোন: প্রতিদিন আমাদের শরীরে প্রয়োজন ২ হাজার ৩০০ মিলিগ্রাম সোডিয়াম। কিন্তু, আমরা অনেকেই সে মাত্রাটা প্রতিদিনই ছাড়িয়ে যাই। উচ্চমাত্রায় সোডিয়াম গ্রহণের অর্থ মূত্র ও ঘামের মাধ্যমে ক্যালসিয়াম বের হয়ে যাওয়া। মাত্রাতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস হাড় দুর্বল ও ভঙ্গুর করে তোলে। শরীরের হাড়গুলো বেশি চাপ সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলে। আর, ভাতের সঙ্গে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস ঝুঁকিকে অনেকাংশে বাড়িয়ে দেয়। কাঁচা লবণ এড়িয়ে চলুন। 

৫) চা, কফি, কোমল পানীয় থেকে সাবধান: চা, কফি অতিরিক্ত পানের অভ্যাস ক্ষতিকর। কোমল পানীয় সম্পূর্ণ বর্জন করুন। অতিরিক্ত ক্যাফেইন শরীরের ক্যালসিয়াম গ্রহণের ক্ষমতাকে ব্যাহত করে। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের অভ্যাসে মূত্রের সঙ্গে প্রয়োজনীয় ক্যালসিয়াম বেরিয়ে যায়। তাই পরিমিত মাত্রায় চা-কফি পান করুন। খুব বেশি ইচ্ছে হলে, মাসে একটা বা দুটো কোমল পানীয় পান করতে পারেন। বিভিন্ন গবেষণায় কোমল পানীয়ের নানা ক্ষতিকর দিক উঠে এসেছে। তাই সেটা সম্পূর্ণরূপে বর্জন করাই শ্রেয়।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV