Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শর্তসাপেক্ষে অব্যাহতি পেলেন নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কন্সাল জেনারেল শাহেদুল ইসলাম

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: January 24, 2018 | 7:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কন্সাল জেনারেল শাহেদুল ইসলাম গৃহকর্মী নির্যাতন এবং ঠকানোর মামলা থেকে শর্তসাপেক্ষে অব্যাহতি পেলেন। কুইন্স সুপ্রিম কোর্ট জজ ব্যারি ক্রন ২৩ জানুয়ারি মঙ্গলবার এ সিদ্ধান্ত জানিয়েছেন। এ প্রসঙ্গে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নীর ডেপুটি কম্যুনিকেশন্স ডাইরেক্টর ইলকিমুলসিয়া লিভিংস্টন জানান, গৃহকর্মী মো. আমিনকে মামলার বিবাদি মো. শাহেদুল ইসলাম ন্যূনতম মজুরি প্রদান করতে ব্যর্থতার দোষ স্বীকার করেছেন এবং আজই তিনি মাননীয় জজ ব্যারি ক্রনের সামনে ১০ হাজার ডলার প্রদান করেন। এরপরই তাকে শর্তসাপেক্ষে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত বছরের ১২ জুন বাংলাদেশের এই কূটনীতিককে প্রচলিত সকল রীতি উপেক্ষা করে ক্ইুন্সের বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে গৃহকর্মীকে পারিশ্রমিক না দেয়াসহ ৩৩ ধরনের গুরুতর অভিযোগ উত্থাপন করেছিলেন কুইন্স কাউন্টি গ্র্যান্ড জুরিরা। কিন্তু মাননীয় আদালত ন্যায্য পারিশ্রমিক ছাড়া অন্য কোনটিরই সত্যতা খুঁজে না পাওয়ায় তাকে অব্যাহতি প্রদান করা হয়। শাহেদুলের (৪৫) আইনজীবী ডেনিয়েল আর্শেকের উদ্ধৃতি দিয়ে এনআরবি নিউজের এ সংবাদদাতাকে এ তথ্য জানান কন্সাল জেনারেল শামীম আহসান।

মাননীয় জজ ব্যারি ক্রন শাহেদুল ইসলামকে বেকসুর খালাস প্রদানের সময় তার আটককৃত পাসপোর্টও অবিলম্বে ফেরৎ প্রদানের নির্দেশ দেন। আর এর মধ্য দিয়েই দীর্ঘ ৭ মাসের অস্বস্তিকর পরিস্থিতির অবসান ঘটলো। কারণ, এই গ্রেফতারের সংবাদটি সিএনএন, নিউইয়র্ক টাইমস-সহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সকল মিডিয়ায় ফলাও করে প্রচারিত হয়।গ্রীণকার্ডপ্রাপ্তির প্লট তৈরীর অভিপ্রায়ে ক্লিন ইমেজের এই কূটনীতিককে ফাঁসানোর প্রক্রিয়া অবলম্বন করার হয়েছে উল্লেখ করে শাহেদুল গ্রেফতারের পরই বেশ কটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশী গণমাধ্যমগুলো। শাহেদুল তার গৃহকর্মী মো. রুহুল আমিনকে বেতন-ভাতা দিয়েছেন বলে তথ্য-প্রমাণ এবং সেই অর্থে বাংলাদেশে সহায়-সম্পদের ধারাবিবরণীও নিউইয়র্ক হতে বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক ঠিকানায় ছাপা হয়। একইসাথে শাহেদুলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যে সত্য নয়, সে বক্তব্য নিয়ে প্রবাসীরাও কুইন্স সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধন করেছেন। সময়ের পরিক্রমায় সে সব তথ্য ও প্রবাসীদের অভিমতই সত্য বলে প্রতিষ্ঠিত হলো।

মামলা থেকে খালাসের পর মৃদুভাষি ক’টনীতিক মো. শাহেদুল ইসলাম প্রবাসীদের অকুন্ঠ সমর্থনের জন্যে গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমার সেই চরম দু:সময়ে মিডিয়ার অনেকেই নির্ভিক চিত্তে পাশে দাঁড়িয়েছিলেন বলে আমি সাহস পেয়েছি। সেই সাহসের পথ বেয়েই আজকের এ রায় পেলাম।’ উল্লেখ্য, শাহেদুলকে টেকনিক্যাল কারণে কিছু দিন জাতিসংঘে বাংলাদেশ মিশনে বদলি করা হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্রহে পুনরায় তাকে একই পদে বাংলাদেশ কন্স্যুলেটে অধিষ্ঠিত করা হয়েছে। আরো উল্লেখ্য, একই ধরনের অভিযোগে গ্রেফতার হওয়া জাতিসংঘের অপর কূটনীতিক হামিদুর রশীদকেও এর আগে ফেডারেল কোর্ট বেকসুর খালাস প্রদান করেছেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV