Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

শহরে খুদে ব্যাটম্যান,ওবামার শুভেচ্ছা বার্তা

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: November 18, 2013 | 6:09 PM

শহরে খুদে ব্যাটম্যান,ওবামার শুভেচ্ছা বার্তাকালো পোশাক, মুঠো পাকানো হাত। কোমরে উজ্জ্বল হলুদ ব্যান্ড। মুখে আঁটা ছুঁচলো কানওয়ালা একটা কালো মুখোশ। পিঠে বাঁধা নীল কাপড়টা হাওয়ায় উড়ছে। শহর দাপিয়ে বেড়াচ্ছে সে। গত শুক্রবারের সান ফ্রান্সিসকো যেন কমিক বইয়ের গথাম সিটি।

 জনপ্রিয় সুপার হিরো ব্যাটম্যানের চিরপরিচিত পোশাকেই গত শুক্রবার সারা দিন সান ফ্রান্সিসকো মাতিয়ে রাখল বছর পাঁচেকের খুদে ব্যাটম্যান। আর তাকে উৎসাহ দিতে পথে নামলেন হাজার হাজার মার্কিন নাগরিক। ভিড় করল সারা বিশ্বের সংবাদমাধ্যম, মিলেছে পুলিশি প্রহরা। এমনকী, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন খোদ প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ভাবেই দিনভর হুল্লোড়ে রঙিন হয়ে উঠল ছোট্ট মাইলস স্কটের জীবনের অমূল্য দিনটা।

অমূল্য, কারণ মরণব্যাধি বাসা বেঁধেছে ৫ বছরের খুদে মাইলসের দেহে। দেড় বছর বয়সেই ধরা পড়ে লিউকোমিয়া। তারপর থেকে মৃত্যুর মঙ্গে লড়াই। মৃত্যুর ভ্রূকুটিকে অগ্রাহ্য করে ছোট্ট মাইলসের মুখে সব সময় হাসি ফুটিয়ে রাখার প্রানান্ত চেষ্টা। আর লড়াই ইচ্ছেপূরণের। সেই তালিকাতে ছিল, ‘এক দিনের জন্য যদি ব্যাটম্যান হতে পারতাম…’ আর পাঁচটা ছোট বাচ্চার মতোই নিজেকে কমিক বইয়ের প্রিয় চরিত্রের মধ্যে খুঁজে পেতে চায় মাইলস।

আর এই ইচ্ছেপূরণে সাহায্যের হাত বাড়িয়ে দিল শহরেরই একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদেরই উদ্যোগে এগিয়ে এল পুলিশ, প্রশাসন, সংবাদমাধ্যম। খুদে সুপারহিরো ‘ব্যাটকিড’-এর খবর ছড়িয়ে পড়তেই উন্মাদনায় মেতে ওঠে শহরবাসী। টুইটারে ছড়িয়ে পড়ে,’আমাদের হিরো এসেছে। আজকের জন্য সান ফ্রান্সিসকো সুরক্ষিত।’বাংলাদেশ প্রতিদিন

 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV