শাওয়ালের চাঁদ দেখা গেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে : যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর ২৫ জুন, বাংলাদেশে ২৬ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার পবিত্র ঈদুল ফিতর ২৫ জুন রোববার উদযাপিত হবে। বাংলাদেশে উদযাপিত হবে ২৬ জুন।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সৌদি আরব, আরব আমিরাত সহ কয়েকটি উপসাগরীয় দেশ থেকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার প্রেক্ষিতে ওই দেশগুলোর ২৫ জুন রোববার ঈদুল ফিতর পালন করার সিদ্ধান্তের খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে প্রকাশিত দ্য গালফ নিউজের অনলাইন সংস্করণে এ কথা জানানো হয়েছে। ইউএই থেকে প্রকাশিত খালিজ টাইমসে প্রকাশিত প্রতিবেদনেও সৌদি আরবে আজ চাঁদ দেখা যাওয়ার কথা জানানো হয়েছে।
সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সৌদি রাজ আদালত থেকে রোববার ঈদ উদযাপন নিশ্চিত করা হয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে স্থানীয় সময় শনিবার মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখা গেছে বলে জানানো হয়।
চাঁদ দেখার প্রেক্ষিতে রোববার এক সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে ঈদুল ফিতর পালন করার সিদ্ধান্তের খবর পাওয়া গেছে। এছাড়া অস্ট্রেলিয়া ও জাপানেও রোববার ঈদ উদযাপন করা হবে।
নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারের খতীব মাওলানা মির্জা জাফর বেগ, পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, সৌদি আরব, আরব আমিরাত সহ কয়েকটি উপসাগরীয় দেশ থেকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই চাঁদ দেখার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রেও এবার পবিত্র ঈদুল ফিতর ২৫ জুন রোববার উদযাপিত হবে।
যুক্তরাষ্ট্রে লোকাল ও গ্লোবাল মুনসাইটিং দ্বন্দ্ব থাকলেও এবার পবিত্র ঈদুল ফিতর একই দিনে উদযাপিত হবে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রে এবার পবিত্র ঈদুল ফিতর রোববার দিন হওয়ায় বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগন ছেলে-মেয়েদের নিয়ে স্বপরিবারে একসঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে পারবে বলে সকলের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নিউইয়র্কে অবশ্য ঈদ উপলক্ষে স্কুল ছুটি থাকায় শিক্ষার্থিরা ঈদ আনন্দ উপভোগ করে আসছে পূর্ব থেকেই।
নিউইয়র্কে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল ৮ থেকে সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আবহাওয়া বিভাগের তথ্য মতে, নিউইয়র্ক এবং পার্শ্ববর্তি রাজ্যেগুলোতে এবার আবহাওয়াও থাকবে চমৎকার। আবহাওয়া ভাল থাকায় অধিকাংশ ঈদ জামায়াত খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈদ জামায়াত গুলোতে এবার প্রবাসীদের ঢল নামবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ের জন্য বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রশাসনের প্রতি বিশেষ নিরাপত্তা ব্যবস্থার জন্য অনুরোধ জানান হয়েছে।
এদিকে, বাংলাদেশ থেকে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সোমবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ