Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

শাটডাউনে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতি ১১ বিলিয়ন ডলার : এ ক্ষতি ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানের জন্য চাওয়া অর্থের দ্বিগুণ

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: January 29, 2019 | 8:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : শাটডাউনে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ১শ কোটি ডলার। যার মধ্যে আবার এক- তৃতীয়াংশ অর্থ চিরতরে মার্কিন অর্থনীতির আওতার বাইরে চলে গেছে। এ ক্ষতির পরিমাণ ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানের জন্য চাওয়া অর্থের দ্বিগুণ। টানা ৩৫ দিন ধরে যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম আংশিক বন্ধ রাখা হয়েছিলো, এতে সরকারি কর্মচারীদের দুর্ভোগের পাশাপাশি অর্থনীতিকে ক্ষতির মুখে পড়তে হয়। গত সোমবার মার্কিন কংগ্রেসের বাজেট দপ্তর এই তথ্য প্রকাশ করে। নিউইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচাইতে দীর্ঘ সরকারি কার্যক্রম বন্ধের শেষে শাটডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতি নিরূপণ করার চেষ্টা করা হলো এই প্রথম। বাজেট দপ্তরের প্রতিবেদন বলছে, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্প যে পরিমাণ অর্থ চেয়েছিলেন শাটডাউনের কারণে তার চাইতে দ্বিগুণ পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। মূলত, এই দেয়াল নির্মাণের অর্থ নিয়ে সৃষ্ট বিরোধের কারণেই ট্রাম্প সরকারি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তবে এই কারণে যুক্তরাষ্ট্রের প্রথম প্রান্তিকের অর্থনৈতিক প্রবৃদ্ধিও দশমিক ৪ শতাংশ কমবে।
তবে বাজেট অফিস আশা প্রকাশ করছে, সরকারি শাটডাউনের কারণে অনেক মার্কিন নাগরিক অর্থসঞ্চয় করেছিলেন, অচলাবস্থার নিরসন হওয়ায় এই অর্থ ফের অর্থনীতিতে ফিরে আসবে। কারণ ভোক্তারা অনেকেই তাদের প্রাপ্য বেতন থেকে এখন খরচে মনোযোগী হবেন। তবে সকল ধরণের অর্থনৈতিক ক্ষতি যে পূরণ করা সম্ভব নয় সেই বিষয়েও নিশ্চিত করেছে কংগ্রেসের বাজেট অফিস। তাদের প্রকাশিত প্রতিবেদনে একথা স্বীকার করে নিয়ে বলা হয়, শাটডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতির প্রভাব মার্কিন অর্থনীতিতে অনুভূত হবে দীর্ঘসময় ধরে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV