শাটডাউনে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতি ১১ বিলিয়ন ডলার : এ ক্ষতি ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানের জন্য চাওয়া অর্থের দ্বিগুণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : শাটডাউনে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ১শ কোটি ডলার। যার মধ্যে আবার এক- তৃতীয়াংশ অর্থ চিরতরে মার্কিন অর্থনীতির আওতার বাইরে চলে গেছে। এ ক্ষতির পরিমাণ ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানের জন্য চাওয়া অর্থের দ্বিগুণ। টানা ৩৫ দিন ধরে যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম আংশিক বন্ধ রাখা হয়েছিলো, এতে সরকারি কর্মচারীদের দুর্ভোগের পাশাপাশি অর্থনীতিকে ক্ষতির মুখে পড়তে হয়। গত সোমবার মার্কিন কংগ্রেসের বাজেট দপ্তর এই তথ্য প্রকাশ করে। নিউইয়র্ক টাইমস
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচাইতে দীর্ঘ সরকারি কার্যক্রম বন্ধের শেষে শাটডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতি নিরূপণ করার চেষ্টা করা হলো এই প্রথম। বাজেট দপ্তরের প্রতিবেদন বলছে, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্প যে পরিমাণ অর্থ চেয়েছিলেন শাটডাউনের কারণে তার চাইতে দ্বিগুণ পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। মূলত, এই দেয়াল নির্মাণের অর্থ নিয়ে সৃষ্ট বিরোধের কারণেই ট্রাম্প সরকারি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তবে এই কারণে যুক্তরাষ্ট্রের প্রথম প্রান্তিকের অর্থনৈতিক প্রবৃদ্ধিও দশমিক ৪ শতাংশ কমবে।
তবে বাজেট অফিস আশা প্রকাশ করছে, সরকারি শাটডাউনের কারণে অনেক মার্কিন নাগরিক অর্থসঞ্চয় করেছিলেন, অচলাবস্থার নিরসন হওয়ায় এই অর্থ ফের অর্থনীতিতে ফিরে আসবে। কারণ ভোক্তারা অনেকেই তাদের প্রাপ্য বেতন থেকে এখন খরচে মনোযোগী হবেন। তবে সকল ধরণের অর্থনৈতিক ক্ষতি যে পূরণ করা সম্ভব নয় সেই বিষয়েও নিশ্চিত করেছে কংগ্রেসের বাজেট অফিস। তাদের প্রকাশিত প্রতিবেদনে একথা স্বীকার করে নিয়ে বলা হয়, শাটডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতির প্রভাব মার্কিন অর্থনীতিতে অনুভূত হবে দীর্ঘসময় ধরে।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী