শাটডাউন এড়াতে নতুন চুক্তি যুক্তরাষ্ট্রে : সীমান্ত নিরাপত্তা ইস্যুর মূলনীতিতে একমত ডেমোক্রেট-রিপাবলিকানরা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সম্ভাব্য আরেকটি শাটডাউন এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র। সোমবার সীমান্ত নিরাপত্তা ইস্যুর মূলনীতিতে একমত হয়েছে ডেমোক্রেট ও রিপাবলিকানরা। এর ফলে সম্ভাব্য আরেকটি আংশিক শাটডাউন এড়াতে পেরেছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আইনপ্রণেতারা বলেছেন, ওয়াশিংটনে একটি রুদ্ধদ্বার বৈঠকে এ বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছেন তারা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয় নি।
যেসব অবৈধ অভিবাসী আটক অবস্থায় আছেন তাদের পরিণতি ও সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তহবিলের দাবিকে কেন্দ্র করে আলোচনা এর আগে স্থবির হয়ে পড়েছিল। সে সময় এ যাবতকালের সবচেয়ে দীর্ঘস্থায়ী তারা অবলোকন করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার দিনের শেষে ট্রাম্প এ চুক্তিকে সমর্থন করেন কিনা তা বলেন নি। তবে তিনি বলেন, আমরা যেকোন উপায়েই সীমান্তে দেয়াল নির্মাণ করছি। টেক্সাসের এল পাসোতে তিনি সমর্থকদের বলেন, ওই চুক্তি পড়ার মতো সময় তার নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, ভয়াবহ অপরাধীদের গণহারে ছেড়ে দিতে হবে এমন কোনো বিলে কখনোই তিনি সই করবেন না।
ওদিকে এর আগে যে অন্তর্বর্তী বাজেট সংক্রান্ত চুক্তির মাধ্যমে শাটডাউন কাটানো গিয়েছিল অস্থায়ীভিত্তিতে, তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে শুক্রবার। এর মধ্যেই একটি বিল অনুমোদন করাতে হবে।
এমন অবস্থায় ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে সোমবার বেশ কয়েক ঘন্টা আলোচনা হয়। তারপর রাতে একটি চুক্তিতে উপনীত হন তারা। আলোচনা থেকে বেরিয়ে রিপাবলিকান সিনেটর রিচার্ড শেলবি বলেন, সব ইস্যুই সমাধান হয়ে গেছে। আমরা এসবের বিষয়ে একটি চুক্তি করেছি। কর্মকর্তা, কর্মচারিরা তাদের কাজে যাবেন। এই চুক্তি আইনে পরিণত হলে সরকারের সামনে পথ খোলা থাকবে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








