Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে সাধারণ পরিষদে রেজুলেশন আনার আহ্বান জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদের

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: March 29, 2018 | 7:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে সাধারণ পরিষদে রেজুলেশন আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থানীয় সময় ২৮ মার্চ অনুষ্ঠিত “জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উন্নয়নে সম্মিলিত পদক্ষেপ” শীর্ষক এক উন্মুক্ত বিতর্কে তিনি এ আহ্বান জানান। নিরাপত্তা পরিষদের চলতি মার্চ মাসের সভাপতির আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন নেদারল্যান্ডস্ এর প্রধানমন্ত্রী মার্ক রুট। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যরাষ্ট্রসহ জাতিসংঘের ৭২টি সদস্যদেশ ও আঞ্চলিক সংস্থাসমূহের প্রতিনিধিগণ এসভায় অংশগ্রহণ করেন।


জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এই উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে সাম্প্রতিক সময়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত শান্তিরক্ষীদের ব্যাপক হতা-হতের প্রেক্ষাপটে তাঁদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সাধারণ পরিষদে রেজুলেশন আনার আহ্বান জানান। তিনি বলেন, “গতবছর কর্তব্যরত শান্তিরক্ষীদের নিহত হওয়ার ঘটনা ছিল রেকর্ড। এই অবস্থা পাল্টাতে অবশ্যই আমাদের সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে শান্তিরক্ষার প্রতিশ্রুতিসমূহ আরও সুসংহত করে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আমরা কাজ শুরু করতে পারি যা হবে পারস্পরিকভাবে শক্তিশালী, আর এতে সংশ্লিষ্ট অংশীজনদের আলাদা আলাদাভাবে দায়িত্ব নিতে হবে। শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের স্বার্থে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদে রেজুলেশন গ্রহণসহ যে কোন গঠনমূলক মতামতকে সমর্থন জানাতে সদা প্রস্তুত রয়েছে”।
শান্তিরক্ষায় রাজনৈতিক প্রক্রিয়ার উপর জোর দিয়ে রাষ্ট্রদূত মাসুদ বলেন, “শান্তিরক্ষার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য প্রদান একটি অপরিহার্য বিষয়। যখন রাজনৈতিক প্রক্রিয়া অকার্যকর হয়ে পড়ে তখন বেসামরিক জনগণের নিরাপত্তা অরক্ষিত হয়ে যায় এবং শান্তিরক্ষীগণও অসম ঝুঁকির মধ্যে পড়েন”। তিনি তাঁর বক্তৃতায় শান্তিরক্ষা কার্যক্রমের রিভিউ ও পরিকল্পনায় বস্তুনিষ্ট রাজনৈতিক প্রক্রিয়া প্রয়োগের উপর বিশেষ গুরুত্ব প্রদানের কথা উল্লেখ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV