শান্তির ফতোয়া নিয়ে আমেরিকা আসছেন বাংলাদেশ জমিয়তে উলামার চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ
আমিন ইকবাল : সন্ত্রসাবিরোধী শান্তির ফতোয়া নিয়ে আমেরিকা আসছেন বাংলাদেশ জমিয়তে উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে বুধবার রাতে রওনা হবেন তিনি। আমেরিকা সফরে দেশটির উচ্চ পদস্থ বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন মাওলানা মাসউদ। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আমাদেরসময় ডটকমকে এসব বিষয় নিশ্চিত করেছেন মাওলানা মাসউদের প্রেস সচিব মাসউদুল কাদির।
সফরকালে তিনি জাতিসংঘ ও আমেরিকান কংগ্রেস লাইব্রেরির হাতে তার সন্ত্রাস বিরোধী শান্তির ফতোয়ার কপি তুলে দিবেন। এ সময় জাতিসংঘের কাউন্টার ট্যারিজম ইউনিটের উদ্যোগে একটি সেমিনারেও অংশগ্রহণ করবেন মাওলানা ফরীদ ঊদ্দীন মাসউদ। এছাড়াও আমেরিকায় অবস্থানরত বিশিষ্ট মুফতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
আমেরিকার সফর সম্পর্কে মাওলানা মাসউদ বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের উদ্যোগ ও আমন্ত্রণে তিনি আমেরিকা আসছেন। তার তৈরি সন্ত্রাস বিরোধী ফতোয়ায় আগ্রহী হয়েই তারা তাকে আমন্ত্রণ করেছেন।’
তিনি আরও বলেন, ‘ইসলামের শান্তির বাণী ও চলমান উগ্রপন্থা ও উগ্রবাদ প্রমশনে গ্রহণযোগ্য একটি উপায় তাদের সামনে তুলে ধরাই আমার উদ্দেশ্য। ইউরোপ ও আমেরিকায় যেসব ভুল বিশ্বাস ও ধারণা থেকে ইসলামভীতি তৈরি হয়েছে তা দূর করতে ইসলামের প্রকৃত অবস্থান তুলে ধরতে চাই।’
আগামী ২৫ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছর দেশের এক লক্ষ মুফতি ও আলেমের স্বাক্ষরিত সন্ত্রাসবিরোধী শান্তির ফতোয়া তৈরি করেছেন তিনি। ফতোয়াটি ইতোমধ্য দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।আমাদেরসময় ডটকম
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion