Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

শাপলা ওয়েলফেয়ার ইউএসএ’র বর্নাঢ্য পুনর্মিলনী ও মিলনমেলা

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: April 15, 2017 | 9:04 PM

নিউইয়র্ক : প্রবাসে বাংলাদেশী টিএলসি কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত পেশাজীবি সংগঠন শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ ইনক এর বার্ষিক পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা ২০১৭ গত ১০ এপ্রিল সোমবার বর্নাঢ্য আয়োজনে উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। সংগঠনের বিপুল সংখ্যক সদস্য স্বপরিবারে অনুষ্ঠানে যোগ দেন, সদস্যগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের মধ্যে সম্প্রীতির বন্ধন সমৃদ্ধ করেন এবং একটি দিন আনন্দে উৎসবে কাটান। দর্শক ভর্তি অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ (মাজেদ) এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবু জাফর ইকরাম, সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবি ও ইমিগ্রেশন বিশেষজ্ঞ মোহাম্মদ এন মজুমদার। বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি রহিম হাওলাদার, সাবেক সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক রহুল আমিন সিদ্দিকী, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফিরোজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি জনাব খবির উদ্দিন ভূঁইয়া, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, সাংগঠনিক সম্পাদক আমানত হোসেন আমান, কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার ইউনুছ সরকার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি বাবুল চৌধুরী, সাবেক সভাপতি আমিন খান জাকির, কার্যনির্বাহী সদস্য মোঃ হাসান মাহমুদ (সোহেল) যশোর জেলা সমিতির সভাপতি শাওন বাবলা, শাপলা ওয়েলফেয়ারের সাবেক সভাপতি ও বলাকা ওয়েলফেয়ারের উপদেষ্টা সেলিম ইকবাল, প্রাইম টিভির চেয়ারম্যান তরিকুল ইসলাম বাদল, পদ্মা ইয়েলো সোসাইটির সভাপতি শেখ ফারুকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আকমানুজ্জামান সহ আরো অনেকে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা সেলিম ইব্রাহিম, আদনান আখলাক, আজিজুর রহমান, কাজী নাজমুল হাসান, নিয়াজ মিয়া, কার্যনির্বাহী সদস্য মোঃ এম হক সুমন, সহ সভাপতি আহাছানুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, অর্থ সম্পাদক শাহজাহান মিয়া, ত্রাণ সম্পাদক সরদার জামান, আহ্বায়ক উত্তম কুমার মন্ডল, প্রচার সম্পাদক আবু ছাদেক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন আয়মান ইশরাক, গীতা পাঠ করে প্রদীপ ভট্টাচার্য। এরপর বাংলাদেশ ও আমেরিকা জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি গতিশীল ও সুমনোহর করে তুলতে পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা উপলক্ষে চিরন্তন শাপলা নামের একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেন সিনিয়র সহ সভাপতি আবু জাফর ইকরাম, ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
প্রধান অতিথি কনসাল জেনারেল শামীম আহসান বলেন, আজকের অনুষ্ঠানটি আসলেই পারিবারিক মিলনমেলা। সভার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে আজকের অনুষ্ঠানে পারিবারিক পরিবেশ রয়েছে। তিনি বলেন বাংলাদেশের জাতীয় ফুলের নামে এই সংগঠনের নাম। তাই বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সংগঠনের অবদান রয়েছে। তিনি এই ধারা অব্যাহত রাখার আহবান জানান। কনসাল জেনারেল আরো বললেন, নিউইয়র্কে প্রবাসীদের ভাল ইমেজ রয়েছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সংগঠনের সদস্যগণ পেশাগত অবস্থান তৈরী করেছেন। পেশাগত সুনামের কারনে আমেরিকার কাছে আলাদা অবস্থান তৈরী করেছেন। শাপলা ওয়েলফেয়ারের কর্মকান্ডে সদস্যরা উপকৃত হচ্ছেন তিনি বাংলাদেশ সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরো অগ্রনী ভূমিকা রাখার আহ্বান জানান। বিশিষ্ট আইনজীবী এন মজুমদার প্রবাসীদের ইমিগ্রেশন সচেতনতা সৃষ্টির আহবান জানিয়ে বলেন ট্রাম্পের ইমিগ্রেশন আদেশে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। নিউইয়র্ক সিটি ইমিগ্রেশন বান্ধব সিটি। তিনি সকলকে সিটি আই ডি সংগ্রহ করার আহ্বান জানান। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, শাপলা আমার প্রাণের সংগঠন, আমি শাপলার একজন গর্বিত সদস্য, তিনি সংগঠনের সর্বাঙ্গিক মঙ্গল কামনা করেন। তিনি সোসাইটির কর্মকান্ডের কথা তুলে ধরেন।

অন্যান্য বক্তারা বলেন শাপলা প্রবাসের একটি আদর্শ সংগঠন, শাপলা ওয়েলফেয়ার মানুষের পাশে, মানবতার পক্ষে সবসময় থাকবে। কিন্তু কিছু কিছু সদস্য নিজেদের স্বার্থের কারণে এবং আজীবন দায়িত্বে থাকার জন্য সংগঠনকে বিভক্ত করেছেন। সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি। সর্বমোট ২৫জন সদস্যকে আজীবন সদস্য পদের সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত জিনাত আরা মুনা, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, সোনিয়া সুইটি, বৃষ্টি, আমান, অন্তু ও নৃত্যে অংশগ্রহণ করেন মোহনা, শ্রাবনী ও কইসী। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV