Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক’র উৎসবমুখর বর্ষপূর্তী ও পুনর্মিলনী

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: April 9, 2017 | 4:17 PM

নিউইয়র্ক : পারষ্পারিক সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি আর সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনক প্রতিষ্ঠার একুশ বছর পূর্তী ও বার্ষিক মিলন মেলা। এ উপলক্ষ্যে গত ৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সিটির উডসাইডস্থ গুলশান ট্যারেসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সংগঠনের কর্মকর্তা ও সদস্যগণ সপরিবারে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটির হিউম্যান রিসোর্স অ্যাডমিনিষ্ট্রেশনের ডিপার্টমেন্ট অব সোস্যাল সার্ভিসেস-এর লুৎফুল হাসান।

অনুষ্ঠানের শুরুতেই নিউইয়র্ক সিটি কম্পট্রোলার স্কট এম. স্ট্রিঙ্গারের পক্ষ থেকে সংগঠনকে প্রক্লেমোশন প্রদান করা হয়। কম্পট্রোলারের প্রতিনিধি আলিয়া লতিফ শাপলার কর্মকর্তাদের হাতে প্রক্লেমোশনটি হস্তান্তর করেন। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া মূল পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল হাসান। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সোসাইটির সাধারণ সম্পাদক ও শাপলার উপদেষ্টা রুহুল আমীন সিদ্দিকী, বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোাসিয়েশনের সভাপতি সুমন সাঈদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সংগঠনের উপদেষ্টা যথাক্রমে মুহাম্মদ এফ ফখর, গউস উদ্দিন খান, আহমেদ হোসেন বাবু ও ফারুক হোসেন মজুমদার, ঢাকা জেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকর সভাপতি এবং অনুষ্ঠান আয়োজক কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম চৌধুরী। খবর ইউএনএ’র।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন প্রজন্মের রাফিদ মোহাম্মদ সাকিব এবং গীতা থেকে পাঠ করেন দেবব্রত ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা রিপন। এছাড়াও অতিথিবৃন্দ সহ অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক একেএম কামাল উদ্দিন খান, লক্ষীপুর এসোসিয়েশন অব ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক কবীর আলী, অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য আলমগীর হোসেন, কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক ও শাপলার আজীবন সদস্য ওয়াসিম উদ্দিন ভূইয়া, শাপলার সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ ফরিদ হাসান, কার্যকরী পরিষদ ও অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য মামুন মিয়াজী, নবাগত সদস্যদের পক্ষ থেকে বদরুল হক আজাদ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিসহ সংগঠনের সকল কর্মকর্তা, উপদেষ্টা পরিষদ, অনুষ্ঠান আয়োজক কমিটি এবং নবাগত সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয় এবং ফুল দিয়ে অভিনন্দিত করা হয়। এছাড়া অতিথিদেরকে রং বে রং-এর ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল।

শুভেচ্ছা বক্তব্যের আগে অনুষ্ঠানের প্রধান অতিথি লুৎফুল হাসান ‘হিরন্ময় শাপলা’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস-এর একুশ বছর পূর্তী ও বার্ষিক মিলন মেলা উপলক্ষ্যে স্মরণিকাটি প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেন মোহাম্মদ মোস্তফা রিপন। অনুষ্ঠানে বক্তারা শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনক প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সংগঠনটিকে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। বক্তারা বলেন, নানা সমস্যার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশীদের জীবন-যাপন করতে হয়। বিশেষ করে বাংলাদেশী ইয়েলো ক্যাবীদের আর্থিক সমস্যার সমাধান আর তাদের বিপদ-আপদের কথা বিবেচনা করেই শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস প্রতিষ্ঠিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, বিগত ১৯৯৬ সালের পহেলা এপ্রিল শাপলা প্রতিষ্ঠত হয়। আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উদোক্তারা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা’র নামানুসারে সংগঠনটির নামকরণ করা হয় ‘শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনক’।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV