শাপলা ওয়েল ফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনক্ এর ইফতার পার্টি অনুষ্ঠিত
নিউইয়র্ক : “শাপলা ওয়েল ফেয়ার এসোসিয়েটস, নিউইয়র্ক ইনক্” গত শুক্রবার ১০ জুন জ্যাকসন হাইটস্থ ‘হাট বাজার পার্টি সেন্টার’ মিলনায়তনে আয়োজন করে এক বিশাল ইফতার পার্টি ও দোয়া মাহফিল। হাট বাজার পার্টি হল ছিল কানায় কানায় পরিপূর্ণ। আবার অনেককে দাড়িয়ে থাকতেও দেখা যায়। এ যেন এক বিশাল পারিবারিক মেলা।
সংগঠনের সভাপতি নুরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা রিপনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটির মুলধারার নেতা মোঃ এন মজুমদার মাস্টার্স অব ল’, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ আজিজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এবং সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী কামাল আহমেদ, বাংলাদেশ সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক রহিম হাওলাদার, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আজাদ বাকির, কুমিল্লা জেলা সোসাইটি যুক্তরাষ্ট্র সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, ঢাকা জেলা সোসাইটি যুক্তরাষ্ট্রের সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রহমানিয়া ট্রাভেলস এর স্বত্তাধিকারী মাহমুদ রহমান, ইউএস একাউন্টিং এর স্বত্তাধীকারী নাজিম উদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক নওশাদ হোসেন, কুমিল্লা জেলা সোসাইটির সাধারণ সম্পাদক ওয়াসিম ভূইয়া, সিলেট সদর এসোসিয়েসন এর সাধারণ সম্পাদক মুহাম্মদ এফ ফখর, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মামুন ুময়াজী, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহম্মেদ হোসেন বাবু এবং শাপলা ওয়েল ফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনক্ এর কার্যকরী পরিষদ। সভার প্রধান অতিথি মুহাম্মদ এন মজুমদার তার ভাষনে শাপলা ওয়েল ফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনক এর কার্যকরী পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং নিউইয়র্ক সিটি কর্তৃক আয়োজিত ইফতার পার্টিতে সকলকে আমন্ত্রন জানান।
বিশেষ অতিথি কামাল আহমেদ সকলের কাছে দোয়া কামনা করেন এবং সবাইকে বাংলাদেশ সোসাইটির সদস্য পদ গ্রহনের জন্য অনুরোধ জানান। আব্দুর রহিম হাওলাদার সংক্ষিপ্ত বক্তব্যে ইফতার পার্টির আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাকেন আহম্মেদ হোসেন বাবু। সভাপতি তার সমাপনী বক্তৃতায় সকলকে ধন্যবাদ দিয়ে শাপলা ওয়েল ফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনক্ এর সাবেক সভাপতি মুহম্মদ সাহিদ চৌধুরী (মাক্কু) এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। আগামী ৩০ জুলাই পিকনিকে অংশগ্রহনের জন্য সকলকে আমন্ত্রন জানান। দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের সহকারী ইমাম কাজী মোঃ মোজাম্মেল হক। ইফতার পার্টির আহবায়ক ছিলেন একে এম কামাল উদ্দিন খান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!