Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

শারদোৎসবের রঙে রঙিন আটলান্টিক সিটি

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: October 5, 2022 | 1:36 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: শারদোৎসবের বার্তা পেয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী বাংগালি হিন্দুরা মেতে ছিলেন দুর্গোৎসবের হরেক আয়োজনে। শারদোৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল আটলান্টিক সিটি।

আটলান্টিক সিটিতে অবস্থিত প্রবাসী হিন্দুদের মন্দিরে গত দুই অক্টোবর, রবিবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছিল। পাঁচ অক্টোবর বুধবার দুর্গোৎসব শেষ হয়। দুর্গোৎসবে তিথিমতে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করা হয়।

শারদোৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, আরতি, প্রবাস প্রজন্মের সংগীত ও নৃত্য পরিবেশনা, ধর্মসভা,আয়োজক সংগঠনের সদস্য- সদস্যাদের পরিবেশনায় সংগীত অনুষ্ঠান, পুঁথি পাঠ,কীর্তন, সিঁদুর খেলা ও মহাপ্রসাদ বিতরন।

গত তিন অক্টোবর, সোমবার সন্ধ্যায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল মন্দির প্রাঙ্গণে শারদোৎসবে অংশগ্রহনকারী প্রবাসী হিন্দুদের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাঁর শুভেচছা বক্তব্যে প্রবাসী হিন্দুদের যে কোন প্রয়োজনে তাঁর প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

গত চার অক্টোবর মংগলবার রাতে প্রবাস প্রজন্মের শিশু- কিশোরদের পরিবেশিত অনুষ্ঠান সবাই প্রাণভরে উপভোগ করেন।

বিরূপ আবহাওয়া উপেক্ষা করে আবাল বৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে দুর্গোৎসব প্রাংগণ হয়ে উঠেছিল শারদোৎসবের  রঙে রংগীন। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশেছিল মন্দির প্রাংগণে। তারা সারাক্ষণ মেতে ছিলেন আনন্দযজ্ঞে।

দুর্গাপূজার এই কয়েকটা দিন আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুরা মেতে ছিল অনাবিল আনন্দে।

আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সকল প্রবাসী হিন্দুর মন-প্রাণ, এই ছিল সবার অন্তরের কামনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ