শারিরিক ও মানসিক প্রতিবন্ধীদের পাশে মানবিক দৃষ্টিতে সহানুভূতি নিয়ে দাঁড়ালে তারাও জীবনে ঘুরে দাড়াতে পারেন : জাতিসংঘ আয়োজিত আলোচনায় সায়মা হোসেন পুতুল
ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্ব ডিজএ্যাবিলিটি দিবস উপলক্ষে জাতিসংঘ আয়োজিত আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা হোসেন পুতুল বলেছেন, ডিজএ্যাবল লোকেরা সমাজের বোঝা নয়। তারা আমাদেরই সন্তান। তাদের অবহেলার দৃষ্টিতে দেখার কোন সুযোগ নেই। শারিরিক ও মানসিক প্রতিবন্ধীদের পাশে মানবিক দৃষ্টিতে সহানুভূতি নিয়ে দাঁড়ালে তারাও জীবনে ঘুরে দাড়াতে পারেন। ডিজএ্যাবল লোকদের সাধারন মানুষের মত বাঁচার অধিকার রয়েছে। তাদের সমস্যা দূরীকরণে পারিবারিক পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক মহলের বিশেষ মনোযোগই মূল হাতিয়ার। তিনি বলেন, শারিরিক ও মানসিক প্রতিবন্ধীকে কোন রকম হেলা না করে তাকে সহযোগিতা করতে হবে। ডিজএ্যাবল লোকদের পুনর্বাসনে বিত্তবান-হৃদয়বান বিশ্ববাসীর প্রতি তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশ মিশনের মান্যবর স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেনসহ বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত ছাড়াও কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় ০২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুম-৮ এ ‘Mental well-being, disability and development: toward accessible and inclusive sustainable development goals’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্যানেল আলোচক হিসাবে এ আহ্বান জানান তিনি। সেমিনারে সায়মা ওয়াজেদ হোসেন ডিজএ্যাবল লোকদের পুনর্বাসনে বাংলাদেশ সরকারের গৃহীত নানান পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, শারিরিক ও মানষিক প্রতিবন্ধী ও অসামর্থবানদের পুনর্বাসনে বাংলাদেশে বর্তমান শেখ হাসিনা প্রশাসন নানান পদক্ষেপ নিয়েছে। তন্মধ্যে এই প্রতিবন্ধীদের চিহ্নিতকরন, তাদের কাউন্সিলিং প্রদান, তাদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা, কর্ম সংস্থানের ব্যবস্থা করাসহ নানান পদক্ষেপ রয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জাতিসংঘের ‘সেক্রেটারিয়েট ফর দি কনভেনশান অন দি রাইটস অব পারসনস উইথ ডিজএ্যাবিলিটিজ’ এর চীফ আকিকো ইটো। অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন ছাড়াও প্যানেল আলোচক ছিলেন আর্জেন্টিনার স্থায়ী প্রতিনিধি মারিয়া ক্রিস্টিনা পার্সেভাল, জাতিসংঘ গ্লোবাল হেলথ এর কো-অর্ডিনেটর ড. আটসুরো সুটসুমী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী ড. মার্ক ভেন ওমেরেন, মেলবোর্ন ইউনিভার্সিটির অধ্যাপক হেরি মিনাজ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি রিসার্স ইন্সস্টিটিউট এর ড. কামাল লেমিচেনি, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর রিসার্স এন্ড এডুকেশন অন ডিপ্রেশান এর কেথরিন গুয়েটজকি ও টোকিও বিশ্ব ব্যাংক লার্নিং সেন্টার এর ড. তাকাশি ইজুটসু।
অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত সুধীজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় সঞ্চালক আকিকো ইটো অটিজম আন্দোলনে সায়মা ওয়াজেদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’