Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শিকাগোতে বাংলাদেশের উন্নয়নের জয়গানে নতুন প্রজন্ম

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: April 5, 2018 | 1:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, শিকাগো : গতানুগতিক কোন আয়োজন নয়, একেবারেই ব্যতিক্রম। সকল প্রবাসীর প্রত্যাশার পরিপূরক হিসেবে শুধুমাত্র শিশু-কিশোরদের সমন্বয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস। নতুন প্রজন্মের কন্ঠে এবং নৃত্য-গীতে ধ্বনিত হলো বর্তমান বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথে কতটা ধাবিত হয়েছে। অবলিলায় উপস্থাপিত হলো একাত্তরে মুক্তিযুদ্ধ এবং বাঙালির অবিস্মরণীয় ভ’মিকার কথা। লাল-সবুজের পতাকা অর্জনে একটি জাতি কীভাবে মৃত্যু ঝুঁকিকে আলিঙ্গন করেছিলো একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে-সেটিও উপস্থাপিত হলো প্রবাস প্রজন্মের মধ্য থেকেই।

‘হাই বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত সকলকে মুগ্ধ করেছে অংশগ্রহণকারিরা। ৪৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ বিশ্বখ্যাত স্থপতি এফ রহমানের স্মৃতি বিজড়িত শিকাগোতে এ অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মুনির চৌধুরী। অতিথি হিসেবে স্থানীয় স্ককি সিটির মেয়র জর্জ ব্যান ডুসেন নিজের অনুভূতি প্রকাশকালে অংশগ্রহণকারি শিশুদের মাঝে হারিয়ে যান। মা-বাবার দেশ সম্পর্কে আমেরিকায় জন্মগ্রহণকারি বাংলাদেশী প্রজন্মের ইতিহাস-ঐতিহ্য জ্ঞানকে সাধুবাদ জানান এই মেয়র। এক পর্যায়ে বাংলাদেশ ভ্রমনের আগ্রহ ব্যক্ত করেন তিনি।

শিকাগো সিটি মেয়র রাহম এমানুয়েল বিশেষ কাজে সিটির বাইরে অবস্থান করায় একটি প্রক্লেমেশন পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে অভিনন্দিত করেছেন। শিকাগো পাবলিক লাইব্রেরীর বাডলং উডস শাখার মিলনায়তনের এ অনুষ্ঠানে অংশ নেয়া সকলকে অভিনন্দন জানিয়ে মুনির চৌধুরী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে বাঙালিরা স্বাধীনতা পেয়েছে। বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত করতে অতন্দ্র প্রহরির ন্যায় কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা। নানা প্রতিক’লতার মধ্যেও বাংলাদেশ এগুচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ উন্নয়নের সুফল পাচ্ছেন।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV