Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

শিকাগোর পার্কে গুলিতে আহত ১২

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: September 20, 2013 | 8:23 AM

ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের শিকাগো শহরের একটি পার্কে অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে ৩ বছরের এক শিশুসহ ১২ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। শিকাগোর দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গুরুতর আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। আহত আরও দুই জন মুমূর্ষু অবস্থায় রয়েছেন। বাকিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে, প্রাণহানির আশঙ্কা রয়েছে। শিকাগোর পুলিশ কর্মকর্তা আমিনা গ্রিয়ার বলেন, রাত আনুমানিক সোয়া ১০টার দিকে একটি চলন্ত গাড়িতে থাকা অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। সন্দেহভাজন কোন ব্যক্তিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জুলিয়ান হ্যারিস নামে এক ব্যক্তি ঘটনার বিবরণে জানান, ধূসর রঙের একটি সিডান গাড়িতে থাকা সশস্ত্র কয়েক ব্যক্তি তার দিকে ও ওই পার্কে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তিনি বলেন, তার ৩ বছর বয়সী ভাইয়ের ছেলেটির গালে গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। কিন্তু, কেন এ হামলা চালানো হলো সে ব্যাপারে প্রাথমিকভাবে কোন তথ্য উদঘাটন করতে পারেনি শিকাগো পুলিশ। এ হামলার পেছনে কাদের হাত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।মানবজমিন 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV