শিকাগো শহরের জরুরি টেলিফোনে যোগ হলো বাংলা ভাষা
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের জরুরি টেলিফোন নম্বরে যোগাযোগ করে মাতৃভাষায় তথ্য আদান-প্রদান করতে পারবেন বাংলাভাষীরা। বৃহস্পতিবার শিকাগো সিটি কর্তৃপক্ষ জরুরি প্রয়োজনে ব্যবহূত ‘৯১১’ নম্বরে বাংলা ভাষা সংযোজন করার সিদ্ধান্ত নেয়।
শিকাগোতে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মনির চৌধুরীর অব্যাহত প্রচেষ্টায় এ সেবা চালু করা হয়। তিনি বলেন, শিকাগো সিটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের ম্যানেজার জ্যাসন ওয়েংগেল এক ই-মেইল বার্তায় বাংলা চালুর কথা তাকে জানিয়েছেন।
“৯১১-এ ফোন করার পরই বলতে হবে, ‘আমি বাংলায় কথা বলতে চাই’; এর সঙ্গে সঙ্গে একজন বাংলাভাষী অপারেটর টেলিফোনে আসবেন।”
মনির চৌধুরী বলেন, ‘শিকাগোসহ আশপাশের সিটিসমূহে হাসপাতালসহ সেবামূলক যতো প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোতে বাংলা ভাষা সংযোজনের আরেকটি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। স্বাধীনতা দিবসের আগেই সেটিও বাস্তবায়িত হবে বলে আশা করছি।’
১৯৯৭ সালের ৩১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো সিটির ডেভন অ্যাভিনিউয়ের অংশ বিশেষের নামকরণ করা হয়েছে ‘শেখ মুজিব ওয়ে’, যার ক্ষেত্রেও মনির চৌধুরীর অবদান রয়েছে। খবর বিডিনিউজের।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া