Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

শিক্ষকের ঘরে চার শ সাপ!

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: January 31, 2014 | 3:00 PM

জীবিত ও মৃত ৪০০টি অজগর উদ্ধার করা হয়।এ রকম বাক্সের ভেতরে বন্দী করে রাখা ছিল অজগরগুলো।বাসায় ৪০০ অজগর সাপ লুকিয়ে রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, গত বুধবার প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে সান্তা অ্যানা পুলিশের অ্যানিমেল সার্ভিসের সদস্যরা উইলিয়াম বুচম্যান নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করে। বুচম্যানের বাসার মেঝে ও ছাদে প্লাস্টিকের বাক্সে রাখা মৃত ও জীবিত অবস্থায় ৪০০ অজগর উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, উইলিয়াম বুচম্যান তাঁর বাসার পাঁচটি কক্ষে দীর্ঘদিন ধরে ৪০০টি অজগর বাক্সবন্দী করে রাখেন। এর মধ্যে ২২০টি অজগরের মৃত্যু হয়। দিনের পর দিন মৃত অবস্থায় থাকায় সাপগুলো পচে গিয়ে দুর্গন্ধ ছড়াতে থাকে। বুচম্যানের প্রতিবেশী পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ওই বাসায় তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ও সাপগুলো উদ্ধার করে।
সান্তা অ্যানা পুলিশের অ্যানিমেল সার্ভিসের পরিদর্শক সন্দ্রা বার্গ বলেন, প্রতিটি বাক্সের গায়ে অজগরের নাম ও প্রকৃতি লেখা ছিল। আর বাক্সগুলো এত শক্তভাবে বন্ধ করা ছিল যে কোনোভাবেই বাক্স থেকে অজগরের বের হয়ে আসার কোনো উপায় ছিল না। তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর বুচম্যান নিজেকে সর্পচাষি হিসেবে দাবি করেছেন।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV