শিশুদের জন্য ইউটিউব
ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব শিশুদের উপযোগী করে নিয়ে আসছে একটি আলাদা সাইট। ১০ বছর বা তার কম বয়সী শিশুদের জন্যই এই সাইট। এই সাইটে সেসব ভিডিও ও মন্তব্যগুলোই শুধু দেখা যাবে যেগুলো শিশুদের জন্য উপযোগী।
গুগলের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র থেকে এমন তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। গুগল নাকি ইতোমধ্যে ভিডিও নির্মাতাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। তাদের বলা হচ্ছে শিশুদের উপযোগী ভিডিও নির্মাণের জন্য। আর এসব ভিডিও শুধু ওই বিশেষ সাইটটিতেই দেখা যাবে।
উল্লেখ্য, ব্রিটেনে এখন ৯ থেকে ১১ বছর বয়সী শিশুদের দুই তৃতীয়াংশই মোবাইল ফোন ব্যবহার করে। তারা মোবাইল সেটে কোন ধরনের জিনিস দেখবে সেগুলো নিয়ন্ত্রণ করা আসলেই খুব কঠিন কাজ। একারণে অভিভাবকরাও এমন ওয়েবসাইট অনেক দিন ধরেই চাচ্ছেন।
অবশ্য বর্তমানে ইউটিউব অভিভাবকদের জন্য একটি সুবিধা রেখেছে। এর ‘সেফটি মুড’ ফিচারটি চালু থাকলে আপত্তিকর অডিও, ভিডিওসহ নানা ধরনের কনটেন্ট ফিল্টার করা যায়।বাংলাদেশ প্রতিদিন
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন