Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

শিশুদের সঙ্গে যৌন নির্যাতন আর সেই দৃশ্য ভিডিও ধারণ : ক্রিস্টির ৯ বছরের জেল

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: February 2, 2019 | 8:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : শিশুদের যৌন নির্যাতন করতেন ক্রিস্টি কিম্বার (২৬)। আর সেই দৃশ্য নিজেই ভিডিও ধারণ করতেন তিনি। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাকে। আদালত শুক্রবার তাকে ৯ বছরের জেল দিয়েছে। এমন শিশু নির্যাতনকারীদের ইংরেজিতে বলা হয় পায়েডোফাইল। সম্প্রতি তার মোবাইল ফোনে সমস্যা দেখা দেয়। গত বছর ২০ শে জুলাই তিনি তা মেরামত করতে দেন এক বন্ধুর কাছে। হুঁশিয়ার করে দেন তিনি যেন এর ভিতর থাকা ভিডিওগুলো না দেখেন।
কিন্তু মেরামত করার সময় তা প্রকাশ হয়ে পড়ে। অনুসন্ধানে দেখা যায় তিনি ওইসব ভিডিও মোবাইলে ধারণ করে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অন্যদের সঙ্গে শেয়ার করেছেন। বৃটেনের কেন্ট পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তারা কিম্বারের মোবাইল ফোন যাচাই করে দেখেছেন। তাতে শিশুদের ওপর যৌন নির্যাতন চালাতে দেখা গেছে তাকে। এর কোনো কোনোটিতে কিম্বার নিজে যৌন কর্মকান্ডে লিপ্ত। এর পর পরই তাকে গ্রেপ্তার করা হয়।  মেইডস্টোন ক্রাউন কোর্টে এর শুনানি হয়। তাতে বলা হয়, বেশ কিছু ভিডিও মোবাইলে ধারণ করেছেন কিম্বার। তার মধ্যে নিজেই তিনি অংশ নিয়েছেন। একটি ভিডিওতে দেখা যায় একটি শিশু একজন নারীর ওপর ‘সেক্স টয়’ ব্যবহার করছে। আদালতে নিজের দোষ স্বীকার করেছেন কিম্বার। এরপর তাকে শাস্তি ঘোষণাকালে বিচারক ডেভিড গ্রিফিথ-জোনস কিউসি বলেছেন, ভিন্ন মাত্রার একটি অপরাধ করেছেন কিম্বার। তার দ্বিতীয় ফোনটিও জব্দ করে পরীক্ষা করা হয়েছে। তাতেও শিশুদের সঙ্গে রগরগে যৌন কর্মকাণ্ডে লিপ্ত থাকা ভিডিও পাওয়া গেছে।  মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV