Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

শিশুর সুস্বাস্থ্যে ক্লাসরুমে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়াশোনার জন্য ক্লাসরুমে স্ট্যান্ডিং ডেস্ক

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: January 25, 2016 | 10:43 AM

শিশুরা দীর্ঘক্ষণ বসে পড়াশোনা করলে স্বাস্থ্যগত নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। পরবর্তীতে খেলাধুলা কিংবা অন্য কাজ করেও এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নাও হতে পারে। সম্প্রতি এক গবেষণায় শিশুর এ ক্ষতি পুষিয়ে নিতে ক্লাসরুমে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়াশোনার জন্য স্ট্যান্ডিং ডেস্কের ব্যবস্থার সুবিধা তুলে ধরা হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
সম্প্রতি গবেষকরা দাঁড়িয়ে থাকার উপকারিতা বিষয়ে আটটি গবেষণা প্রতিবেদন নিয়ে একটি পর্যালোচনা করেন। এতে দেখা যায়, শিশুদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সহায়ক হতে পারে স্ট্যান্ডিং ডেস্ক ব্যবস্থা।
গবেষকরা জানান, শিশুরা যদি প্রতিদিন ক্লাসের সময় বসে থেকে পড়াশোনা করে সে সময়ের কিছু অংশ যদি তারা দাঁড়িয়ে থাকে তাহলে তা শিশুদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকার বয়ে আনে। শিশুরা যদি প্রতিদিন ৫৯ থেকে ৬৪ মিনিট স্ট্যান্ডিং ডেস্কে পড়াশোনা করে তাহলে তা যথেষ্ট উপকার করবে।
গবেষণাপত্রটির প্রধান লেখক ও ইয়েল স্কুল অব নার্সিংয়ের গবেষক কার্ল মিঙ্গেজ বলেন, ‘স্কুলে শিশুরা অর্ধেকের বেশি সময় বসে কাটায়। এ সময়টি তারা স্কুলে যাতায়াতের সময়, ক্লাসের সময়, দুপুরের খাবারের সময় ইত্যাদিতে ব্যয় করে।’
তিনি আরও বলেন, ‘শিশুদের খাবারের সময় ও গাড়িতে করে স্কুলে যাতায়াতের সময়টি দাঁড়ানো সম্ভব নয়। এ কারণে ক্লাসের পড়াশোনার সময়টির কিছু অংশ দাঁড়িয়ে ব্যয় করা যেতে পারে।’
বেশ কিছুদিন আগেই কর্মক্ষেত্রে দীর্ঘক্ষণ বসে কাজ করেন এমন ব্যক্তিদের কাজের ফাঁকে আরো বেশি উঠে দাঁড়ানো এবং হাঁটাহাঁটি করা উচিত বলে যুক্তরাজ্যে নতুন এক প্রচারাভিযান শুরু হয়েছে। ‘গেট ব্রিটেন স্ট্যান্ডিং’ ও ‘ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে এই প্রচারণা চালানো হচ্ছে। সম্প্রতি এ ধারায় যুক্ত হলো শিশুদের স্ট্যান্ডিং ডেস্ক ধারণা।
গবেষকরা জানাচ্ছেন, কায়িক পরিশ্রম না করার সঙ্গে হৃদরোগ, টাইপ টু ডায়াবেটিস, ক্যান্সার ও মানসিক রোগের সম্পর্ক রয়েছে। যেসব ব্যক্তি নিজেদের সুস্বাস্থ্যের অধিকারী বলে দাবি করে, তাদের ক্ষেত্রেও দীর্ঘক্ষণ বসে কাজ করার নেতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘক্ষণ বসে কাজ করলে বিপাক ক্রিয়ার গতি ধীর হয়ে যায়। এ ছাড়া রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ, রক্তের চাপ ও শরীরের চর্বি ভেঙে শক্তি উৎপাদনের কাজেও তা প্রভাব ফেলে। কালের কণ্ঠ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV