শীর্ষ ধনীদের ২০১৭ সালে সম্পদ বেড়েছে এক লাখ কোটি ডলার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ২০১৭ সালে বিশ্বের ধনকুবেররা আগের চেয়ে আরও বেশি সম্পদের মালিক হয়েছেন। শীর্ষস্থানীয় ৫০০ ধনীর সম্পদের পরিমাণ হিসেব করে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, ২০১৭ সালে তারা সবাই মিলে আগের চেয়ে ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার বেশি ধনী হয়েছেন। আগের বছরের তুলনায় এর পরিমাণ চার গুণ বেশি। ব্লুমবার্গ বিলিওনিয়ার্স ইনডেক্স অনুযায়ী, বিশ্বের ধনী শ্রেণির সম্পদের পরিমাণ ২৩ শতাংশ বেড়েছে। তবে এমএসসিআই ওয়ার্ল্ড ইনডেক্স এবং স্ট্যান্ডার্ড এন্ড পুওর’স ফাইভ হান্ড্রেড ইনডেক্স অনুযায়ী এই বৃদ্ধির পরিমাণ ২০ শতাংশ।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে অ্যামাজন.কম এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস এর সম্পদের ভা-ারে সবচেয়ে বেশি যুক্ত হয়েছে। অক্টোবরে বিশ্বের শীর্ষ ধনী এবং মাইক্রোসফট করপোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটসের স্থান দখল করে নেন তিনি। ২০১৩ সালের মে মাস থেকে শীর্ষ স্থানটি ধরে রেখেছিলেন ৬২ বছর বয়সী গেটস। নভেম্বরের শেষ নাগাদ বেজোসের সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৯ হাজার ৯শ ৬০ কোটি ডলার। আর বিল গেটসের সম্পদের পরিমাণ ৯ হাজার ১শ ৩০ কোটি ডলার।
ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জর্জ সরোসের সম্পদের পরিমাণও উল্লেখজনক পরিমাণে বেড়েছে।
ব্লুমবার্গ জানায়, ২৬ ডিসেম্বর শেয়ার বাজারের লেনদেন শেষে দেখা গেছে বিশ্বের ৫০০ শীর্ষ ধনী ৫ লাখ ৩০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদের নিয়ন্ত্রণে রয়েছেন। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর এর পরিমাণ ছিল ৪ লাখ ৪০ হাজার কোটি ডলার। এসকল ধনী ৪৯টি দেশের প্রতিনিধিত্ব করছেন। ব্লুমবার্গের সূচক অনুযায়ী, ৩৮ জন চীনা ধনকুবের ২০১৭ সালের তাদের মোট সম্পদের সঙ্গে অতিরিক্ত ১৭ হাজার ৭০০ কোটি ডলার যুক্ত করেছেন, যা সর্বোচ্চ। সূচকে যুক্তরাষ্ট্রের ১৫৯ জন ধনীও রয়েছেন। তারা তাদের সম্পদের পরিমাণ বাড়িয়েছেন ৩১ হাজার ৫শ কোটি ডলার।
-বাংলা ট্রিবিউন
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ