প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন, ২৭ সেপ্টেম্বর নাগরিক সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘের আসন্ন ৭৩তম অধিবেশনে যোগ দিতে আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে তিনি জাতিসংঘের এ অধিবেশনে যোগ দেবেন। ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে ম্যানহাটানের টাইমস স্কোয়ারের মেরিয়ট মারকুইস হোটেলের বলরুমে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সম্মানে ঐতিহাসিক গণসংবর্ধনার আয়োজন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এছাড়া প্রধানমন্ত্রীর আগমনকালে নিউইয়র্ক জেএফকে এয়ারপোর্টে বিপুল অভ্যর্থনা এবং জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থাপনের সময় বাইরে শান্তি সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone