শেরপুর জেলা সমিতি ইউএসএ’র বর্ণাঢ্য অভিষেক : সভাপতি মুক্তা, সাধারণ সম্পাদক মনির
https://www.facebook.com/USANewsNY/videos/2079009535450168/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হলেন প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র নব নির্বাচিত কর্মকর্তরা। ব্রঙ্কসের আল আকসা রেষ্টুরেন্ট পার্টি হলে গত ১০ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় নব নির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সমিতির বিদায়ী সভাপতি মো:
আলাউদ্দিন পলাশের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ নাইছ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান অথিতি বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার।
পরে সমিতির নব নির্বাচিত সভাপতি মো: মাসুদ পারভেজ মুক্তার সভাপতিত্বে এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম
তালুকদার মনিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মো: হামিদুর রহমান, মো: মোসলেম উদ্দিন, মো: কুরবান আলী, সারোয়ার এ আলম, মঞ্জুরুল হক তুষার, নাহিদ রায়হান লিখন প্রমুখ।
শেরপুর জেলা সমিতি ইউএসএ’র কার্যকরী কমিটির অভিষিক্ত কর্মকর্তারা হলেন :
সভাপতি মো: মাসুদ পারভেজ মুক্তা, সিনিয়র সহ-সভাপতি মো: শহীদুল আলম শাহীন, সহ-সভাপতি আসমাউল হুসনা লিরা ও মো: ফারুক
মিয়া, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম তালুকদার মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মো: জাকির হোসেন ও সহ-সাধারণ সম্পাদক উসমান গণি, কোষাধ্যক্ষ মো: রাকিবুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান
(নাহিদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: নবিজুল হক, প্রচার সম্পাদক মো: ইয়াসিন আহমেদ (ফাহিম), দপ্তর সম্পাদক মো: শরীফ ইকবাল, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মো: ইমরান হোসেন অলিভ, সাহিত্য সম্পাদক মো: আরিফুল হক, মহিলা সম্পাদিকা আরজুমান
আরা বেগম (শুভ্র), কার্যকরী সদস্য আলাউদ্দিন পলাশ, মো: সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান সেলিম, মো: কোরবান আলী, মো: শফিকুল ইসলাম, মো: শাহীনূর আলম (শাহীন) ও মো: শাহনেওয়াজ জামান (শান্ত)।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মো: মোসলেম উদ্দিন, নির্বাচন কমিশনার মো: হামিদুর রহমান এবং মো: মিজানুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমিতির বিদায়ী সভাপতি মো: আলাউদ্দিন পলাশ ও বিদায়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ নাইছ চৌধুরী নব নির্বাচিত সভাপতি মো: মাসুদ পারভেজ মুক্তা এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম তালুকদার মনিরের নিকট সমিতির সকল দায়-দায়িত্ব বুঝিয়ে দেন।
নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক। নব নির্বাচিত এবং সাধারণ সম্পাদক তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সমিতিকে আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিদায়ী সভাপতি মো: আলাউদ্দিন পলাশ শেরপুর জেলা সমিতি ইউএসএ’র জন্য ২০ টি কবর ক্রয়সহ তার কার্যকালীন সময়ের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। নব নির্বাচিত সভাপতি মো: মাসুদ পারভেজ মুক্তা তার ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে সমিতির জন্য আরো ২০ টি কবর স্থান ক্রয় করার প্রত্যয় ব্যক্ত করেন।
অভিষেক অনুষ্ঠানে কমিউনিটির নের্তৃবৃন্দ, শেরপুর জেলা সমিতি ইউএসএ’র সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক শেরপুরবাসী উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোকসানা মির্জাসহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
উল্লেখ্য, শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র নতুন কমিটি গঠিত হয় গত ৪ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায়। নিউইয়র্কে ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে আয়োজিত সমিতির সাধারণ সভায় ২০১৮-২০১৯ সালের জন্য দুই বছর মেয়াদী ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এদিন সমিতির বিদায়ী সভাপতি মো: আলাউদ্দিন পলাশের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ নাইছ চৌধুরীর পরিচালনায় এ
সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মো: হামিদুর রহমান, মো: মোসলেম উদ্দিন, মো: মিজানুর রহমান, মো: সিরাজুল ইসলাম, মো: কুরবান আলী, মো: রাকিবুল ইসলাম রাসেল, মো: জাহিদুল ইসলাম এবং মো: আব্দুল লতিফ প্রমুখ।
সাধারণ সভায় পূর্বে গঠিত ৫ সদস্যের নির্বাচন কমিশন বাতিল করে নতুন কার্যকরী কমিটি গঠনের জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনকে দায়িত্ব প্রদান করা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন : মো: মোসলেম উদ্দিন (প্রধান/আহবায়ক), মো: হামিদুর রহমান (সদস্য) এবং মো: মিজানুর রহমান (সদস্য)। কমিশন উপস্থিত সদসদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নয়া কমিটিতে স্বামী-স্ত্রী, বাবা-মা কিংবা একই পরিবার থেকে একাধিক সদস্য নেয়া হয়নি।
https://www.facebook.com/USANewsNY/videos/2079167702101018/
https://www.facebook.com/USANewsNY/videos/2079157078768747/
https://www.facebook.com/USANewsNY/videos/2079148485436273/
https://www.facebook.com/USANewsNY/videos/2079105085440613/
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ