Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ষ্ট্যাটাস পরিবর্তনে ডিপোর্টেশনের ঝুঁকি এড়ানো সম্ভব : যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রসঙ্গে এটর্নী মঈন চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: September 30, 2017 | 2:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ভিসা নীতেতে সম্প্রতি পরিবর্তন আনেন ট্রাম্প প্রশাসন। পরিবর্তীত নীতিতে বলা হয়েছে যে সকল ব্যক্তি যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসার জন্য আবেদন করে এবং আমেরিকাতে এসে পরবর্তী তিন মাসের মধ্যে কোন আমেরিকান নাগরিকের সাথে বিয়ে করে এবং গ্রীনকার্ডের জন্য আবেদন করে। তাদের গ্রীনকার্ডের আবেদন বাতিল করা হবে এবং ডিপোর্টেশনের আওতায় আনা হতে পারে।
ইন্টারন্যাশনাল ল’ সোসাইটির পরিচালক, যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নী এট ল’ এটর্নী মঈন চৌধুরী এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেন, এই নীতি প্রযোজ্য হবে মিডেলইস্ট, আফ্রিকা, এশিয়ার বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে। বর্তমান পরিস্থিতিতে ৯০ দিনের পর ষ্টেটাস পরিবর্তন করা হলে ডিপোটেশন এর ঝুকি অনেকটা এড়ানো সম্ভব।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ ষ্টেট রেস্ক টিলারসন চিঠি দিয়ে সকল আমেরিকান এম্বাসিকে বিষয়টি অবহিত করেন। নতুন নীতিতে তিন মাসের মধ্যে কোন টুরিষ্ট বিয়ে করলে, চাকুরি করলে অথবা সন্তানদের স্কুলে ভর্তি করালে অনুমান করা হবে তারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়েছে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ১০ মিলিয়নেরও বেশি টুরিষ্ট ভিসা ইস্যু করেছে। তবে পরবর্তীতে এই নীতি ৩৮ দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে না। এদের মধ্যে রয়েছে ইউরোপের বেশিরভাগ দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান এবং যে সকল দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আসতে ভিসা লাগে না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV