Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

সকল মানুষ দুই জনের বংশধর, গবেষণায় ইঙ্গিত

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: December 1, 2018 | 10:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নতুন এক বৈজ্ঞানিক গবেষণার ফলাফল থেকে এই ইঙ্গিত পাওয়া গেছে যে, সকল আধুনিক মানুষ স্রেফ একজোড়া মানুষের বংশধর। এই নারী-পুরুষ জোড় আজ থেকে ১ লাখ কিংবা ২ লাখ বছর আগে পৃথিবীতে ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।
বিভিন্ন ধরণের ১ লাখ প্রজাতির প্রায় ৫০ লাখ প্রাণির (মানুষ সহ) জিনগত কোড নিয়ে জরিপ চালিয়েছেন বিজ্ঞানীরা। ফলাফল থেকে এই ইঙ্গিত পাওয়া গেছে, এক ভয়াবহ বিপর্যয়ের পর পুরো মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর, মাত্র একজোড়া মানব থেকেই বর্তমান মানব প্রজাতির উদ্ভব হয়। শুধু মানুষ নয়, প্রতি ১০টি প্রাণী প্রজাতির মধ্যে ৯টির বেলায়ই একই ইঙ্গিত পাওয়া গেছে।
মার্ক স্টোকেল ও ডেভিড থালের নামে দুই বিজ্ঞানী এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। তাদের গবেষণার ফলাফল অনুযায়ী, ৯০ শতাংশ প্রাণিই একজোড়া স্ব স্ব পিতা-মাতার বংশধর। এই ইঙ্গিত মানব বিবর্তনের প্রচলিত তত্ত্ব নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলেও জানায় ডেইলি মেইল।
রকফেলার বিশ্ববিদ্যালয় ও বাসেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এই গবেষণার ফলাফল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। বৈজ্ঞানিক দলের অন্যতম নেতা থালের স্বীকারও করেছেন যে, এই অনুসিদ্ধান্ত বেশ আশ্চর্য্যজনক। তার ভাষ্য, আমি যতটা সম্ভব এই ফলাফলের বিরুদ্ধে লড়ে দেখেছি।
তবে এই সংবাদ নিয়ে কিছু ধর্মীয় দল ভুল ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে, এ থেকে প্রমাণ হয় সব মানুষ ‘অ্যাডাম’ ও ‘ইভ’ থেকে এসেছেন। তবে বিজ্ঞানীদ্বয় বলছেন, এ থেকে বরং বোঝা যায় যে, প্রাণিজগত আমাদের ধারণার চেয়েও দ্রুত নিজেদেরকে ঢেলে সাজায়।
এই গবেষণা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হওয়ার পর তারা আরও বলেন, এর সঙ্গে অ্যাডাম ও ইভ-এর কোনো সম্পর্ক নেই। এছাড়া তাদের গবেষণা থেকে ডারউইনের বিবর্তনবাদ ভুল প্রমাণিত তো হয়ইনি, বরং আরও জোরালো ভিত্তি পেয়েছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ