Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সজিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের জনক : ওয়াশিংটনে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: March 8, 2017 | 4:22 PM

ওয়াশিংটন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে ডিজিটাল বাংলাদেশের জনক হিসাবে উল্লেখ করেছেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রিধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ভার্জিনিয়ার ষ্প্রীংফিল্ডস্থ নিরালা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদ এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক এম নবী বাকী।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করিম সালাউদ্দীন। সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবুল হোসেন শীকদার, মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সহ সভাপতি নুরুল আমিন, আজম আযাদ, কামাল হোসাইন, মোহসিনা রিমি, অধ্যাপক জিয়াউদ্দীন খান প্রমুখ।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ স্বাধীন হবার পর ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের স্বপ্ন নিয়ে ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়া ভূউপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনককে হত্যার পর সেই স্বপ্ন ধুলিস্যাত হয়ে যায়।

১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবারো ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের কাজ শুরু হয়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের গৃহীত আইসিটি নীতিমালা সারা বাংলাদেশে বাস্তবায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের পরামর্শ ও নির্দেশে সারা বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, সজিব ওয়াজেদ জয়ের পরামর্শ ও নির্দেশে বাস্তবায়নকৃত ডিজিটাল বাংলাদেশ আজ সারা বিশে^ রোল মডেল হিসাবে পরিনত হয়েছে। এ বছরের ১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপন করা হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এছাড়া খুব শীঘ্রই বাংলাদেশে ফোরজি নেটওয়ার্ক চালু হবে।

বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্ব আর সজিব ওয়াজেদ জয়ের মেধা এই দুইয়ের সমন্বয়ে বাংলাদেশ খুব শীঘ্রই উচ্চ মধ্যবিত্ত আয়ের দেশে পরিনত হবে। তিনি জননেত্রী শেখ হাসিনার এই পথ চলায় তার হাতকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV