Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

সন্তান জন্মের পর সবেতনে আট সপ্তাহ ছুটি পাবেন নিউইয়কের্র মা-বাবারা

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: November 3, 2017 | 6:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সন্তান জন্মের পর সবেতনে আট সপ্তাহের ছুটি পাবেন নিউইয়র্কের মা-বাবারা। নতুন বছরে এ সুখবর পাবেন তারা। এটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সকল প্রাইভেট কর্মচারির জন্যে প্রযোজ্য হবে। প্রতিষ্ঠানের ডিজএ্যাবিলিটি বেনিফিট পলিসির আওতায় বিদ্যমান ইন্স্যুরেন্স থেকে এই অর্থেও সমন্বয় করা হবে।
১ জানুয়ারি ২০১৮ সাল থেকে ২০২০ সালের ৩১ ডিসিম্বর পর্যন্ত ৮ সপ্তাহ করে ছুটি ভোগ করা গেলেও ২০২১ সালের জানুয়ারি থেকে তা ১২ সপ্তাহে বাড়বে। এ সময়ে হেল্থ ইন্স্যুরেন্স বহাল থাকবে। ছুটি শেষে কর্মস্থলে যোগদানের নিশ্চয়তাও থাকবে। অঙ্গরাজ্য প্রশাসনে নতুন বিধিতে প্রাইভেট সেক্টরের কর্মচারিদের জন্যে এ বিধি তৈরী করা হয়েছে। রাজ্য গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো ইতোমধ্যে এ বিলে সই করেছেন।
গত ২৬ অক্টোবর ব্রঙ্কসে নিউইয়র্ক স্টেট লেবার কমিশনার রবার্টা রিয়ারডনের সাথে কম্যুনিটি নেতারা এক বৈঠকে মিলিত হয়ে নতুন এ বিধি সম্পর্কে বিস্তারিত মতবিনিময় করেছেন। এ সময় জানানো হয় যে, কোন প্রতিষ্ঠানে যারা কমপক্ষে ২৬ সপ্তাহ কাজ করেছেন, তারাই এ ছুটির যোগ্য এবং আইনগত অধিকার রয়েছে। এছাড়া যারা সপ্তাহে ২০ ঘণ্টা করে কাজ করেন, তারাও এ ছুটি ভোগ করতে পারবেন। এ মতবিনিময় সভায় বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করেন কম্যুনিটি বোর্ড মেম্বার ও আইনজীবি মোহাম্মদ এন মজুমদার এবং পুরহিত রতন চক্রবর্তী।

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV