Saturday, 31 October 2026 |
শিরোনাম
বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
সব ক্যাটাগরি

সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত বাংলাদেশি আকায়েদ

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: December 12, 2017 | 1:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ম্যানহাটনে পোর্ট অথরিটি বাস টার্মিনালে বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশি আকায়েদ উল্লাহকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ এ কথা জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, আজ নিউইয়র্ক পুলিশের দপ্তর এক টুইটবার্তায় জানিয়েছে, অবৈধ অস্ত্র রাখা, সন্ত্রাসবাদে সমর্থনমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সন্ত্রাসের হুমকি তৈরির অপরাধে আকায়েদকে অভিযুক্ত করা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আকায়েদ তদন্তকারীদের বলেছেন, তিনি ইউরোপে বড়দিনকে ঘিরে চালানো সন্ত্রাসী হামলা দেখে অনুপ্রাণিত হন।  তিনি হামলা চালানোর জন্য জায়গাটি নির্বাচন করেন বাসস্টেশনে দেয়ালে উৎসবের বেশ কিছু পোস্টার দেখে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়াসহ বিভিন্ন স্থানে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে তিনি ওই হামলার পরিকল্পনা করেন বলে স্বীকার করেছেন।

ম্যানহাটনে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে পোর্ট অথরিটি বাসস্টেশনে যাতায়াতের ভূগর্ভস্থ পথে গতকাল সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে বোমা হামলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আকায়েদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হয়েছেন। অন্য তিনজন পথচারী সামান্য আহত হন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ