সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের কঠোর অবস্থান
নিউইয়র্ক: সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ব্যবসায়ীবৃন্দ। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন’ (জেবিবিএ) নেতৃবৃন্দ সম্প্রতি খাবার বাড়িতে সংঘটিত সন্ত্রাসী ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দায়ীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, আমরা ঐক্যবদ্ধ। কোন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হোক আমরা তা মেনে নিতে পারি না। জ্যাকসন হাইটস এলাকায় সন্ত্রাসীদের কোন ঠাঁই নেই।
উল্লেখ্য, গত সোমবার জ্যাকসন হাইটসের খাবার বাড়ির চায়নিজে জেবিবিএ নেতৃবৃন্দ এলাকার ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিয়ে বৈঠক করেন। বৈঠকে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর সংঘটিত খাবার বাড়ি রেস্টুরেন্টের সন্ত্রাসী ঘটনায় প্রিসেন্ট-১১৫তে রিপোর্ট করা হয়েছে। প্রিসেন্ট-১১৫’র পুলিশ কর্মকর্তারা এ ব্যাপারে শিগগির খাবার বাড়িতে জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের সাথে বৈঠক করবেন।
২৯ সেপ্টেম্বর রাতে জ্যাকসন হাইটসের সুপরিচিত রেস্টুরেন্ট ‘খাবার বাড়ি’তে একজন যুবক পাঁচ প্যাকেট বিরিয়ানির দাম না দিয়ে চলে যেতে চাইলে এ ঘটনা ঘটে। ‘খাবার বাড়ি’র কর্ণধার হারুন ভূঁইয়া জানান, ঘটনার দিন গভীর রাতে ইভান নামে মদ্যপ এক যুবক পাঁচ প্যাকেট বিরিয়ানি দেয়ার নির্দেশ দেয়। এ সময় কাউন্টারে ছিলেন ম্যানেজার ইয়াসিন রিপন এবং ক্যাশে সুলতানা। তিনি জানান, ইভান খাবারের প্যাকেট নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নিলে রিপন দাম চান। এ সময় ইভান ঘুষি মেরে রিপনকে ফেলে দেয়। সুলতানা এগিয়ে এলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় ইভান এবং পকেট থেকে মরিচ বের করে সুলতানার চোখে লাগানোর চেষ্টা করে। এ সময় ইভান অকথ্য ভাষায় তাদের গালিগালাজও করে। ইভান তাদেরকে গুলি করে হত্যার হুমকি দেয় বলেও হারুন ভূঁইয়া জানান।
হারুন ভূঁইয়া জানান, এরপর ইভান পাশে তার গ্রোসারীতে গিয়েও মাতলামি করে এবং ছুরি দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে। হারুণ ভূঁইয়ার অভিযোগ, ইভান প্রায়ই তার খাবার বাড়িতে এসে বন্ধুদের নিয়ে আড্ডা দেয় ও মাতলামি করে। তিনি বলেন, একজন বাংলাদেশী হিসেবে ইভানের আচরণকে সব সময় তারা সহ্য করে এসেছেন। ধারণা ছিল সে একদিন ভাল হয়ে যাবে। কিন্তু এই ঘটনায় তার ধারণা ভেঙে গেছে।
তিনি জানান, বাসায় বসে এ ঘটনার খবর পেয়ে সাথে সাথে তিনি পুলিশ কল করেন। তিনি নিজে ছুটে আসেন তিনি খাবার বাড়িতে। তিনি বলেন, ম্যানেজারের গায়ে হাত দেয়া মানে আমার গায়ে হাত দেয়া। ১৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে ব্যবসা করছেন জানিয়ে তিনি বলেন, ম্যানহাটান ও এলমহার্টস এলাকায় ব্যবসা করেছি। সেখানে কোনদিন এমন ঘটনা ঘটেনি। তিনি জানান, এ ঘটনায় পুলিশে রিপোর্ট করা হয়েছে। পুলিশ ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। তারা এখন সন্ত্রাসী ইভান ও তার সহযোগীদের খুঁজছে।
গত সোমবার খাবার বাড়িতে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠকে জানানো হয়, এর আগেও ইভান এলাকায় এ ধরনের অনেক ঘটনা ঘটিয়েছে। সে তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে অপকর্ম করে আসছে। বৈঠকে উপস্থিত ছিলেন সাঈদ রহমান মান্নান, মোহাম্মদ মাহবুব এ চৌধুরী, কাজী মন্টু, কাজী পারভেজ, মহসিন ননি, জাকারিয়া মাসুদ জিকো, তারেক হাসান খান, হারুন ভূঁইয়া, এডভোকেট সামসুদ্দোহা, হোসেন রানা, গিয়াস মজুমদার, দিদারুল ইসলাম, মোঃ জামান, আবু নোমান শাকিল, বাবু খান, ফাহাদ সোলায়মান, রফিক আহমেদ, মোঃ রাশেদ, মোঃ ফিরোজ প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!