Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সন্ত্রাসী কেবলই সন্ত্রাসী; কোনো বিশ্বাস, জাতি বা ধর্মের দ্বারা পরিচিত হওয়ার অধিকার তার নেই- জাতিসংঘে মাহজাবিন খালেদ এমপি

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: October 4, 2017 | 2:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : “সন্ত্রাসী কেবলই সন্ত্রাসী; কোনো বিশ্বাস, জাতি বা ধর্মের দ্বারা পরিচিত হওয়ার অধিকার তার নেই”- আজ ৩ অক্টোবর জাতিসংঘ সদরদপ্তরে চলতি ৭২তম সাধারণ পরিষদের “মেজারস্ টু এলিমিনেট ইন্টারন্যাশনাল টেরোরিজম (Measures to Eliminate International Terrorism)” শীর্ষক এক আলোচনায় একথা বলেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ এমপি।
গত সেপ্টেম্বর মাসে ৭২তম অধিবেশনের হাই লেভেল সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ভাষণে সন্ত্রাস নির্মূলের ক্ষেত্রে যে তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরা হয়েছে এমপি মাহজাবিন খালেদ এ সভায় তা উদ্বৃত করে বলেন, “প্রথমত: সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, দ্বিতীয়ত: সন্ত্রাসীদের অর্থায়ন বন্ধ করতে হবে, তৃতীয়ত: শান্তিপূর্ণভাবে সকল আন্তর্জাতিক বিরোধের মিমাংসা করতে হবে”। এছাড়া সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী বর্তমান সরকার আইনী, প্রাতিষ্ঠানিক ও নীতিগত পর্যায়ে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ এবং অগ্রগতি অব্যাহত রেখেছে মর্মেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার মূল উৎপাটনে আমাদের সরকার সমাজের সকলকে নিয়ে একযোগে করে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে কমিউনিটি পুলিশিং, নারী ও যুব নেতৃত্বের অধিক অংশগ্রহণ নিশ্চিত করাসহ সমাজের সক্ষমতা বিনির্মাণ ও নিবিড় অংশগ্রহণের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আমরা কার্যকর সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমেও কাজ করছি এবং জাতিসংঘসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সাথেও ঘনিষ্ট যোগাযোগ অব্যাহত রাখছি”।
এমপি মাহজাবিন খালেদ মিয়ানমারের রোহিঙ্গা রাজ্যে সাধারণ জনগণের উপর সাম্প্রতিক সময়ে দেশটির নিরাপত্তা বাহিনীর অনাকাক্সিক্ষত আক্রমনের ফলে সৃষ্ট সংকটের কথা উল্লেখ করে বলেন, “আমরা এই দূর্দশাগ্রস্থ মানুষদের মানবিক সাহায্য ও আশ্রয় দিয়েছি বটে, কিন্তু কোন সন্ত্রাসী ও সহিংস চরমপন্থী গোষ্ঠী যাতে তাদের এই অসহায়ত্বের সুযোগ গ্রহণ করতে না পারে সে বিষয়ে সচেতন রয়েছি। শুধু আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থেই নয়, দীর্ঘস্থায়ী এই মানবিক সংকটের স্থায়ী সমাধানের খোঁজে মিয়ানমারকে সহযোগিতা করার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি”।
এর আগে একই দিনে তিনি সামাজিক উন্নয়ন এজেন্ডাভুক্ত আরেকটি সভায় বাংলাদেশের পক্ষে বক্তৃতা দেন। এছাড়া ২ অক্টোবর তিনি ৭২তম সাধারণ পরিষদের আওতাভুক্ত দ্বিতীয় কমিটিতে স্বল্পোন্নত দেশসমূহের পক্ষে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, এমপি মাহজাবিন খালেদ ৭২তম অধিবেশনের চলতি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ উপলক্ষে সরকারি সফরে নিউইয়র্ক অবস্থান করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV