Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবী যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন’র

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: June 25, 2016 | 9:27 PM

নিউইয়র্ক : চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একক বা যৌথভাবে পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র । এছাড়া প্রবাসে বসবাসরত মুক্তিযোদ্ধারা মারা গেলে মরদেহ সরকারী খরচে পরিবহন করে বাংলাদেশে বা প্রবাসে সমাধিস্থ করার খচর বহনের দাবীও জানানো হয়। শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে এসব দাবী জানান সংগঠনের নেতৃবন্দ। গত ৩১ মে যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক রাশেদ আহম্মেদ। তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ রাতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পাকিস্তানী বর্বর সেনাবাহিনীর নগ্ন হামলার বিরুদ্ধে মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের তৎকালীন ইপিআর, পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ অকোথভয় ছাত্র, যুবক, সাধারণ মানুষ প্রতিরোধ ও যুদ্ধ শুরুর জন্য বাংলাদেশের অভ্যন্তরে ও প্রতিবেশী ভারতে প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন তৎকালীন অস্থায়ী সরকার ও ভারতীর সেনার তত্ত্বাবধানে।’

রাশেদ আহম্মেদ বলেন, ‘দীর্ঘ ৯ মাস সমগ্র বাংলাদেশে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সশ¯্র সম্মুখ ও গেরিলা যুদ্ধে অনেক সহযোদ্ধা হারিয়েছি, সে সঙ্গে ত্রিশ লক্ষ শহীদ, তিন লক্ষ মা-বোনের সম্ভ্রম এর বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশ। আমাদের মধ্যে অনেক মক্তিযোদ্ধা আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে মুক্তিযোদ্ধাদের কল্যাণে গত ৩১ মে গঠন করা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র ।’

তিনি বলেন, প্রবাসে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের কেউ মৃত্যুবরণ করলে তাঁর মরদেহ সরকারী খরচে পরিবহন করে বাংলাদেশে বা প্রবাসে সমাধিস্থ করা, প্রবাসী মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বিদেশে সোনালী এক্সচেঞ্জ এর মাধ্যমে প্রদানের ব্যবস্থা এবং পর্যায়ক্রমে নূন্যতম ২৫ হাজার টাকা ভাতা বাস্তবায়ন, মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করার জন্য ‘মুক্তিযোদ্ধা কল্যাণ ব্যাংক’ প্রতিষ্ঠা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম করণে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সুচিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ হাসপাতাল প্রতিষ্ঠা, প্রত্যেক সরকারী-বেসরকারী, প্রাইভেট হাসপাতালে মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা/ভর্তির ব্যবস্থা এবং বিনামূল্যে, হ্রাসকৃত মূল্যে প্রদানের জন্য প্রজ্ঞাপন জারী, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতী-নাতনীদের শিক্ষার খরচ (ভর্তি ফি, বেতন, পরীক্ষা ফি, সেশন ফি মওকুফ/ হ্রাসকৃতহারে গ্রহণ ও শিক্ষা বৃত্তি চালু, মুক্তিযুদ্ধে শহীদ পরিবার ও বীরঙ্গনা মুক্তিযোদ্ধার দুঃস্থ পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মসূচীর আওতায় তাদের সুযোগ সুবিধা, সাহায্য, পূনবাসনসহ ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা ও সরকারীভাবে উদযাপন করতে হবে।

সংবাদ সম্মেলনে সদস্য সচিব রেজাউল বারী, যুগ্ম আহবায়ক এবিএম সিদ্দিক ও লাবলু আনসার, উপদেষ্টা গোলাম মোস্তফা খান মিরাজ, সদস্য শওকত আকবর রিচি, আবদুল আওয়াল, শহীদুল ইসলাম ,নুরুল ইসলাম , এবিএম ছিদ্দিক চেয়ারম্যান বিএম জাকির হোসেন হিরু ভূঁইয়া প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত সবাই ইফতারে অংশ নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV