Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স : ওয়াশিংটনে মাওলানা ফরিদ উদ্দীন মাসুদ

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: February 7, 2017 | 1:34 PM

ওয়াশিংটন: ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম। ইসলাম মানবতার ধর্ম। বাংলাদেশের মানুষ সত্যিকারের মুসলামান। তারা শান্তি প্রিয় মানুষ। দেশের মানুষ জঙ্গীবাদকে আশ্রয় প্রশ্রয় দেয়না। দেশের লাখ লাখ আলেম মাশায়েখরা জঙ্গীবাদের বিরুদ্ধে। এছাড়া জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স এর কারনে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বাংলাদেশ কঠোর ভুমীকা রাখছে। কিন্তু শান্তি প্রিয় বাংলাদেশে ইসলামের নামে জঙ্গীবাদ এবং সহিংসতা করার চেষ্টা হচ্ছে জামায়াত শিবির। গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ইসলামের নামে জঙ্গীবাদ আর সন্ত্রাসবাদ কায়েম করতে চায় জামায়াত শিবির। জঙ্গীবাদ মোকাবিলায় ধর্মীয় ব্যক্তিদের কাজে লাগাতে হবে। আর জামায়াত যেহেতু সন্ত্রাসী দল, তাই জামায়াতের সব প্রকাশনা বন্ধ করতে হবে। জঙ্গী-সন্ত্রাসীদের কোনভাবেই ইসলামকে কলুষিত করতে দেয়া হবে না। জঙ্গীবাদ সন্ত্রাসবাদের বিষদাঁত ভেঙে দিতে হবে চীরতরে। জামায়াত শিবির কোন ইসলামিক দল নয়। এরা একটি জঙ্গীবাদী দল সন্ত্রাসী দল। এদেরকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে ইসলামের নামে জামায়াত শিবিরের জঙ্গীবাদ সন্ত্রাসবাদের মুলোৎপাটন করে ফেলতে হবে চীরতরে।

৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ষ্প্রীংফিল্ড শহরের হলিডে ইন এক্সপ্রেস হোটেল বলরুমে ”সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বাংলাদেশ” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ ওলামা মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের ডাকা মহাসমাবেশে সভাপতির বক্তব্যে ফরিদ উদ্দিন মাসউদ। তিনি বলেন, জামায়াত একটি ভন্ড জোচ্চোরের দল। ইসলামের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এরা কোন ইসলামি দল নয়। এরা সন্ত্রাসী দল।ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম ও খতিব ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ধর্মের নামে উগ্র জঙ্গিবাদকে রুখতে হলে সরকারকে জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কারণ, ধর্মের নামে তারা উগ্র সন্ত্রাসবাদকে আমদানি করে থাকে। তিনি আরও বলেন, জামায়াতের শক্তির উৎস আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করতে হবে। কারণ, এই প্রতিষ্ঠানগুলোই ইসলামের শত্রু জামায়াতকে সাহায্য করে আসছে।

তিনি বলেন, বিশ্বে ইসলামের নামে জেহাদের নামে যা করা হচ্ছে তার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। ইসলাম এটাকে সমর্থন করে না। এরা সন্ত্রাসী। সন্ত্রাসীর কোন ধর্ম নাই। সন্ত্রাসী সন্ত্রীই। এদের দ্বারা বরং মুসলমানরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইসলাম কলংকিত হচ্ছে।

ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ইসলামের দৃষ্টিতে জঘন্যতম যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটিয়েছে জামায়াত শিবির। তিনি বলেন, জামায়াত ইসলামী শুধু যুদ্ধাপরাধী শক্তিই নয়, ইসলামেরও চরম শক্রু। প্রকাশ্যেই তারা নবীজির সঙ্গে তাদের দলের নেতাদের তুলনা করছে। অথচ ইসলামের পরিষ্কার আকিদা হলো, নবীর সঙ্গে কারও তুলনা হয় না। ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, জামায়াত শিবির একটি ভন্ড দল। সন্ত্রাসীদের দল। ইসলামের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এরা ইসলামি দল নয়, সন্ত্রাস আর জঙ্গীবাদের দল।’

সেমিনারের পুর্বে সদ্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় বক্তব্য রাখেন ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল আজিম, সহ সভাপতি আবুল হাশেম শীকদার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিউল আলম, মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, সহ সভাপতি নুরুল আমিন, সাধারন সম্পাদক মাহমুদুন নবী বাকী, জীবক বড়–য়া, দস্তগীর জাহাঙ্গীর, যুগবলীগ সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয় সহ আরো অনেকে।

একই দিন সন্ধ্যায় ওলামা মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের ডাকা মহাসমাবেশে সভাপতির বক্তব্যে ফরিদ উদ্দিন মাসউদ ওয়াশিংটনে ষ্টেট ডিপার্টমেন্টে কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন। ঘন্টাব্যাপী এই বৈঠকে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান  তিনি তুলে ধরেন। মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ আগামী ২৩ ফেব্রু​​​​য়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন এবং বিভিন্ন রাজ্যে ”সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বাংলাদেশ” শীর্ষক এক সেমিনারে অংশগ্রহন করবেন। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরে যাবেন বলে কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV