Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সন্দ্বীপের চরে উদ্বাস্তুদের পুনর্বাসনসহ সীমানা নির্ধারণের দাবিতে নিউইয়র্কের ব্রুকলীনে বিশাল মানববন্ধন

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: March 12, 2017 | 12:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : সন্দ্বীপে জেগে ওঠা চরে উদ্বাস্তুদের পুনর্বাসনসহ সীমানা নির্ধারণের দাবিতে নিউইয়র্কের ব্রুকলীনে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসি সন্দ্বীপবাসি। স্থানীয় সময় ১১ মার্চ শনিবার সন্ধ্যায় ব্রুকলিনের ম্যাকডোনাল্ড এভিনিউতে সন্দ্বীপ সীমানা রক্ষা আন্দোলন কমিটি যুক্তরাষ্ট্র এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মুহুর্মুহ শ্লোগানে শ্লোগানে ম্যাকডোনাল্ড এভিনিউ এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
মানববন্ধন কর্মসূচিতে সন্দ্বীপ সীমানা রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাথে নোয়াখালী ও ফেনী জেলার অমিমাংসিত সীমানা নির্ধারন এবং সন্দ্বীপ সীমানায় জেগে ওঠা নতুন চরসমূহ অন্য জেলার সঙ্গে অন্তর্ভূক্ত না করার দাবী জানান।
মানববন্ধন কর্মসূচিতে সন্দ্বীপ সোসাইটি, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনসহ সন্দ্বীপ উপজেলা প্রবাসীদের বিভিন্ন পর্যায়ের ২০টি সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্য্যক সন্দ্বীপবাসি উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, নদী বক্ষে আবাদি জমিসহ ভিটে-মাটি হারা এক লাখ ৮৫ হাজার মানুষ মানবেতর জীবন-যাপন করছেন। এদের পুনর্বাসনে আজ পর্যন্ত সত্যিকারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ভিটে-মাটি হারানো এসব লোকজন জমি জেগে ওঠলে সেখানে বসতি গড়ার আসায় বহু বছর যাবত অপেক্ষা করে আসছেন। সাম্প্রতিক সময়ে সেখানে চর জেগে ওঠায় উদ্বাস্তুরা ওই জমির বন্দোবস্তের জন্য স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন। কিন্তু জেগে ওঠা চরে উদ্বাস্তুদের বাদ দিয়ে রোহিঙ্গাদের পুনর্বাসনের কথা বলা হচ্ছে।
মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, আবুল কাশেম, সামসুদ্দিন আজাদ, আবু জাফর মাহমুদ, আবদুল কাদের মিয়া, আবুল হাসান মহিউদ্দিন, মোস্তফা কামাল পাশা বাবুল, মো: হেলাল উদ্দিন, এস এম ফেরদৌস, এমলাক হোসেন ফয়সাল, মাওলানা আবুল কালাম, আবুল হাশেম, মিলাদ বারি, আবদুল হান্নান পান্না, ফিরোজ আহমেদ, মোহাম্মদ হামিদ, ইকবাল হায়দার, হুমায়ুন কবির,  বখতিয়ার উদ্দিন, নাসির উদ্দিন, আবুল হাশেম শাহাদাত, সাইফুল ইসলাম, মাকসুদুর রহমান, মনির উদ্দিন, শাহাব উদ্দিন, নুর ইসলাম, মো: আলমগীর, কামাল উদ্দিন, আবদুল মন্নান, কাউসার সর্দার প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বলা হয়, সন্দ্বীপের ন্যামস্তির চর তথা ঠ্যাংগার চরে সন্দ্বীপের ভিটে-মাটিসহ আবাদি জমিহারা উদ্বাস্তুদের পুনর্বাসনের পর সেখানে রোহিঙ্গাদের পুনর্বাসন করা হলে কারও আপত্তি থাকবে না।
সন্দ্বীপ সীমানা রক্ষা আন্দোলন কমিটির নেতারা সন্দ্বীপের সিমানা নির্ধারণ বাস্তবায়নসহ সে সীমানায় জেগে ওঠা চরগুলোতে সন্দ্বীপের বাস্তুহারাদের পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মানববন্ধন কর্মসূচিতে ১৯৭০ সালের ৩০ জানুয়ারী বিভাগীয় কমিশনার আদালত চট্টগ্রাম ও নোয়াখালী জেলার প্রশাসককে আন্তঃজেলার সীমানা নির্ধারণের যে নির্দেশ প্রদান করেন তা বাস্তবায়ন এবং ঠ্যাংগার চরে সন্দ্বীপের বাস্তুহারাদের বসবাসের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV