সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে নতুন উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন। এ জন্য নতুন নীতিমালা চালুর ব্যাপারেও জানিয়েছেন তিনি। এর ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে বাধ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ বিষয়ে সোমবার বারাক ওবামা এক বক্তব্যে জানান, ইন্টারনেট বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের জরুরি একটি বিষয়। আর এ সেবা নিরবচ্ছিন্ন করতে স্বাধীন ফেডারেল কমিউনিকেশনস কমিশন কাজ করবে। এ-সংক্রান্ত নীতিমালা শক্তভাবে যাতে মানা হয়, সংস্থাটি সে বিষয় নিশ্চিত করবে।
সাম্প্রতিক সময়ে একাধিক ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান নির্দিষ্ট অর্থ পরিশোধ করার পরও অনেক গ্রাহকের ইন্টারনেট গতি কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। আর এ নিয়ে মামলাও হয়েছে একাধিক।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ওপর চালু করা এ নীতিমালা মোবাইল ব্রডব্যান্ডের ক্ষেত্রেও চালুর ব্যাপারে ভাবা হচ্ছে বলেও জানান ওবামা। ওবামার এমন নীতিমালা বিষয়ে একমত জানিয়েছে দেশটির কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশনস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মুক্ত ইন্টারনেট সবার জন্য নিশ্চিত করার ক্ষেত্রে এ নীতিমালা বেশ কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড টেকনোলজি নিউলা ও’কর্নর জানান, ডিজিটাল অর্থনীতির সঠিক বাস্তবায়নে সবার জন্য সমানভাবে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করাটা জরুরি। —এএফপি অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং