Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সব সময় সুস্থ ব্যক্তিদের পাঁচটি গোপন তথ্য

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: January 5, 2015 | 10:16 PM

অনেক মানুষকে কখনোই অসুস্থ হতে দেখা যায় না। কেউ কেউ একে ভাগ্য বলে মনে করেন। যদিও সুস্থ থাকার গোপন রহস্য লুকিয়ে রয়েছে তাদের জীবনযাপনের মাঝেই। এ প্রতিবেদনে রয়েছে অসম্ভব সুস্থ এমন কিছু মানুষের জীবনযাপনের পাঁচটি তথ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ওয়ার্ল্ডট্রুথ টিভি।
১. তারা মানসিক চাপমুক্ত
মানসিক চাপ আমাদের শুধু মনেরই নয়, শরীরেরও ক্ষতি করে। বিশেষ করে রোগপ্রতিরোধ ক্ষমতা ও হৃদযন্ত্রের ওপর এর প্রভাবও কম নয়। গবেষণায় দেখা গেছে, মানসিক চাপের ফলে দেহে ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, মানসিক চাপের ফলে ৯ম থেকে ১২ শ্রেণির শিক্ষার্থীদের সবচেয়ে ক্ষতি হতে পারে। বিশেষ করে তারা যদি চাপ সামলানোর উপায় না শেখে, তাহলে তাদের দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে।
২. তারা স্বাস্থ্যকর খাবার খান
সুস্বাস্থ্যের অধিকারীদের দেখা যায়, তারা বিভিন্ন ভিটামিন পাওয়া যায় এমন খাবার খান। তাদের খাবারে থাকে ভিটামিন এ, সি, বি, বি৬, ফলিক অ্যাসিড ইত্যাদির প্রাকৃতিক উৎস।
৩. তারা পরিমিত খান
পরিমিত খাবার সুস্বাস্থ্য ধরে রাখতে সহায়তা করে। ১৯৩০ সালের এক গবেষণায় দেখা গেছে, যেসব প্রাণীকে কম খাবার দেওয়া হতো, তারা স্বাভাবিকের তুলনায় দ্বীগুণ আয়ু লাভ করত। সাম্প্রতিক গবেষণাতে মানুষের ক্যালরির সঙ্গে আয়ুর সম্পর্ক পাওয়া গেছে। এতে দেখা গেছে, কম ক্যালরি গ্রহণ করলে তা মানুষের হৃদরোগ, ডায়াবেটিস ও অ্যালঝেইমার্সের মতো জটিলতা থেকে দূরে রাখে।
৪. তারা ব্যাক্টেরিয়া গ্রহণ করেন
ব্যাক্টেরিয়া মানেই যে ক্ষতিকর তা নয়। ভালো ব্যাক্টেরিয়া আমাদের বন্ধু। ব্যাক্টেরিয়া যেমন হজমে সহায়তা করে তেমন দেহের রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। আর সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিরা অনেকেই ব্যাক্টেরিয়াকে দূরে সরান না বরং তা গ্রহণ করেন। প্রকৃতির মাঝে থাকায়, ধূলি, মাটি ইত্যাদির মাঝে খেলাধূলা কিংবা কাজ করায় এ ব্যাক্টেরিয়া দেহে আসতে পারে। ব্যাক্টেরিয়াযুক্ত কিছু খাবার আছে (যেমন দই) যা, আমাদের দেহের জন্য উপকারি। দেহ থেকে ব্যাক্টেরিয়া দূর করে নয়, বরং উপকারি ব্যাক্টেরিয়াকে দেহে আমন্ত্রণ জানিয়েই সুস্বাস্থ্য রক্ষা করা সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা।
৫. তারা ভেষজ চিকিৎসা করেন
গাছপালার শিকড়, কাণ্ড, পাতা ইত্যাদি ব্যবহারে চিকিৎসা করার পদ্ধতি আধুনিক চিকিৎসকরা খুব একটা পাত্তা দেন না। তবে হার্বাল বা ভেষজ চিকিৎসা নামে প্রাচীন এ পদ্ধতির সহায়তা নিতে অনেক সুস্থ ব্যক্তিই পছন্দ করেন।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV