Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সাধারণ সভায় ১৭ ডিসেম্বর বিজয় দিবস ও পিঠা উৎসব’র সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: November 30, 2017 | 7:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ মেজবান পার্টি হলে গত ২৬ শে নভেম্বর রবিবার সম্মিলিত বরিশাল বিভাগবাসীর বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এল গাজী এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। সভায় বাৎসরিক বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ১৭ ডিসেম্বর রবিবার বিজয় দিবস ও পিঠা উৎসব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত অনুষ্ঠানের জন্য সহ সভাপতি সাঈদ রহমানকে আহ্বায়ক, নীরু এস নীরা, এম এ সালাম আকন্দ, সাথী আহমেদ ও আবু জাফর ফরাজীকে সদস্য করে উপ কমিটি গঠন করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন নীতি নির্ধারক ওয়াদুদ তালুকদার, কায়কোবাদ খান, উপদেষ্টা জসিম উদ্দীন চৌধরী, এম এ রব, খন্দকার আলী নাসিম, সহ সভাপতি সালাম আকন্দ, কামরুজ্জামান বাচ্চু, তরিকুল ইসলাম, সাইদুর রহমান, সম্পাদক নীরু এস নীরা, আবু জাফর ফরাজী, রোকেয়া আলম বেলা, শবিতা দাস, আফরোজা গুল নাহার লালী, সাথী আহমেদ, হাফিজ আহমেদ, শাহিদা খাতুন হ্যাপী এবং পারভীন বানুসহ শতাধিক নেতাকর্মী। সভাশেষে সাধারণ সম্পাদক এবং সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV