Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সাংবাদিকদের সঙ্গে এবারও নৈশভোজ করবেন না প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: April 18, 2018 | 8:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাংবাদিকদের সঙ্গে এবারও নৈশভোজ করবেন না প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউজে মার্কিন গণমাধ্যম কর্মীদের সম্মানার্থে আয়োজিত প্রেসিডেন্সিয়াল ডিনার টানা দ্বিতীয় বছরের মত বর্জন করছেন ট্রাম্প। এসময় তিনি অন্য কর্মসূচীতে নিজেকে ব্যস্ত রাখবেন। মঙ্গলবার হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, ২৮ এপ্রিল ট্রাম্প মিশিগানে র‌্যালিতে যোগ দেবেন এবং সে কারণেই তিনি ‘প্রেস ডিনারে’ অনুপস্থিত থাকবেন।

মিশিগানের ডেট্রোয়েটে অনুষ্ঠিত এই র‌্যালির সময় নির্ধারণ করা হয়েছে প্রেস ডিনারের সময়ের সাথে সংগতি রেখেই, ফলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর এবারও দ্বিতীয়বারের মত গণমাধ্যম কর্মীদের থেকে নিজেকে সরিয়ে রাখলেন ট্রাম্প। মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণমাধ্যমে ট্রাম্পের নীতি ও বক্তব্যের সরাসরি সমালোচনা পছন্দ করেন না ট্রাম্প। নির্বাচনের আগে তিনি তার সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজনৈতিক মিথ্যাচারে লিপ্ত গণমাধ্যমকে তিনি সর্বদা এড়িয়েই চলবেন।

তবে এই বছর প্রেসিডেন্সিয়াল প্রেস ডিনারে ট্রাম্প নিজে যোগ না দিলেও তার উপদেষ্টাদের যোগ দিতে উৎসাহিত করেছেন। সরকার এবং গণমাধ্যমের মধ্যে আরো গভীর সম্পর্ক স্থাপন এবং মার্কিন রাজনীতি এবং জনগণের জীবন যাত্রায় গণমাধ্যম কর্মীদের অবদানকে সম্মান প্রদর্শন করাই হলো হোয়াইট হাউজের এই নৈশভোজ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ইন্ডিয়ান এক্সপ্রেস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV