Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সাংবাদিক আমির হেসেন হবিগঞ্জের মানুষের মাঝে বেঁচে থাকবেন

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: January 17, 2017 | 7:38 AM

নিউইয়র্ক : হবিগঞ্জের সাংবাদিকতা জগতের পথিকৃত প্রবীণ আইনজীবী আলহাজ্ব মোঃ আমির হোসেন স্মরণে আয়োজিত এক শোক সভায় বিভিন্ন বক্তারা মরহুমের জীবনাচার ও নীতিবোধ স্ব স্ব জীবনে ধারন করার আহ্বান জানিয়ে বলেছেন কর্মের মাধ্যমেই আমির হোসেন যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। তারা বলেন হবিগঞ্জে সাংবাদিকতা ও সংবাদপত্রের বিকাশের ক্ষেত্রে তার বলিষ্ট ভুমিকা মানুষের মনে চির জাগরুক হয়ে থাকবে। অসময়ে আমির হোসেনের এ মৃত্যু শুধু সাংবাদিকতা নয়, হবিগঞ্জের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে এক বিরাট শূন্যতার সৃষ্টি করবে। গত রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইট্সে একটি হলরুমে আমির হোসেনের মৃত্যুতে আয়েজিত এই শোক সভায় সভাপতিত্ব করেন প্রবীন প্রবাসী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মীর আব্দুল লতিফ দরবেশ। প্রচন্ড শীতকে উপেক্ষা করে ব্যাপক সংখ্যক হবিগঞ্জবাসী শোক সভায় উপস্থিত ছিলেন।

সভায় মরহুম আমির হোসেনের জীবনের উপর আলোকপাত করেন যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, হবিগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি জকি উদ্দিন চৌধুরী ও কাজী সাব্বির আহমেদ, টাইম টিভি নিউইয়র্ক-এর সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বিশিষ্ট সাংবাদিক মুজাহিদ আনসারী, বৃন্দাবন সরকার কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম খলিল বারভূঁইয়া রিজু, সাবেক সভাপতি আলমগীর মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ চৌধুরী কুটি, মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম, হবিগঞ্জ সদর সমিতির সাধারণ সম্পাদক শিমুল হাসান, নিউইয়র্ক সিটির পুলিশ কর্মকর্তা সুজাত এম খান, যুক্তরাজ্যস্থ বৃন্দাবন কলেজ প্রাক্তন ছাত্রসমিতির সভাপতি সালেহ আজাহার খান পাপ্পু। সভায় মরহুমের কর্মময় জীবনের উপর নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমেরিকার নিউজ ম্যাগাজিন দিনবদল-এর প্রধান সম্পাদক সেলিম আজাদ। শোকসভায় উপস্থিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের জামাতা বদরুল আলম শাহীন। তিনি বলেন, দেশে ও প্রবাসে ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে যারা মরহুমের মাগফেরাতের জন্য দোয়া করেছেন ও আমাদের পরিবারের এই কঠিন সময়ে সহমর্মিতা প্রদর্শন করেছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আছকির মিয়া। তিনি সভার শুরুতে মরহুম আমির হোসেন-এর সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শুনান।
পারিবারিকভাবে অনুষ্ঠানটির আয়োজন করা হলেও হবিগঞ্জের সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে শোক সভাটি সার্বজনীন রূপ নেয়।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি আশিকুর রহমান ও সাবেক সভাপতি ইকবাল এই আনছারী, সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সহ-সভাপতি মানিক মিয়া, সিটি মেয়র অফিস কর্মকর্তা মীর আবুল বাশার সোহেল, জুডিশিয়াল ডেলিগেট অফ ডেমোক্রেট পার্টি মঞ্জুর চৌধুরী, মুসা মান্নান, সহ-সম্পাদক বৃন্দাবন এলামনাই এসোসিয়েশন আব্দুল ওয়াহেদ। বশির খান জাহাঙ্গীর আলম, শাহীন আহমেদ, গাফফার সফিক মিয়া, বিষু সরকার, আজীজ, মাহমুদ, সুকান্ত, জুয়েল, মাহমুদ, শামীম, ছালিক, সাইফুল, শুভ, লিটন, সোহাগ, জুয়েল, ফয়সাল রুবেল, বাপ্পি প্রমূখ। সভা শেষে জামাইকার দারুস সালাম মসজিদের ইমাম মওলানা মুকিত দোয়া পরিচালনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV