Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

‘সাংবাদিক মল্লিক নেই এখনো আমার বিশ্বাস হয় না’

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: February 2, 2019 | 3:57 PM

নাজমুল আহসান : এখনো এস্টোরিয়ার ৩৬ এভিনিউতে গেলে বৈশাখী অথবা আলাদ্দিন রেস্টুরেন্টে ঢুকে দেখি ও আছে কিনা, কারণ সাংবাদিকতার জীবন ছেড়ে ‘পরিবহন’ এর জীবিকা নির্ভর হওয়ার পর ওর একধরণের ঘাঁটি ছিল ৩৬ এভিনিউ যদিও থাকতো ফ্লাশিং এ| বন্ধুর মত হলেও আমাকে বড় ভাইয়ের মত রেসপেক্ট করতো|নাজমুল ভাই বলেই ডাকতো| ওর সাথে পরিচয় আমার ২৬-২৭ বছর হয়তো হবে| প্রথম দেখার দিন তারিখ এখন মনে নেই তবে ক্ষণটি মনে পড়ছে| একদিন বিকেলের দিকে ও ‘সমাচার’ নামের একটা নতুন সাপ্তাহিক ডিস্ট্রিবিউট করছে জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটের ৭ ট্রেনের সাবওয়ের নিচের একটি স্টোরে| ও আমাকে চিনতো| দেখামাত্রই বললো, নাজমুল ভাই আপনার কাগজটি আমার ভালো লাগে কিন্তু আপনি ফিল্মের খবর-টবর তেমন দেন না| আমি হেল্প করতে পারি আপনি চাইলে| দুজনে প্রথম চা খেলাম| প্রথম দেখাতে তাকে আমার খুব প্রাণবন্ত মনে হলো| সেই যে আমার সাথে জুড়ে গেল মৃত্যুর দিন কয়েক আগে যখন ‘শেষ’ দেখা হলো, আমার প্রতি তার শ্রদ্ধা, আন্তরিকতার কোন কমতি ছিলো না| সাংবাদিকতায় থাকতে পারলোনা সেই আফসোস মাঝেমধ্যে লক্ষ্য করতাম| 
ওর জীবনের বিভিন্ন পর্বের গল্প শোনাতো| প্রতিটি পর্বেই ছিল অতৃপ্তির বেদনা| হতাশার দীর্ঘশাস| ভুলে থাকতে গিয়ে অনেক পাগলামিও করেছে| কিন্তু কোনদিন কারো সাথে দুর্ব্যবহার করেছে, শুনিনি| জীবনের সকল বেদনাকে ঢেকে রেখে চলমান সময়কে উপভোগ করার এক আশ্চর্জজনক ক্ষমতার অধিকারী ছিল মল্লিক| যারা জানি, সবাই তাকে মিস করবো| ফেইসবুক থেকে

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV