Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

সাংসদ জিল্লুল হাকিমকে রাজবাড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: October 13, 2017 | 3:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: সাংসদ মো: জিল্লুল হাকিমকে সম্বর্ধনা দিয়েছে নিউইয়র্কের রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। ৮ অক্টোবর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ড. আবু বকর সিদ্দীকি। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি রাজবাড়ী ২ আসনের সাংসদ মো: জিল্লুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরেক সংবর্ধিত অতিথি সাবেক সচিব আবিদুর রহমান। বক্তব্য রাখেন আনোয়ার জাহিদ, ড. আইয়ুব হোসেন, প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর কেরামত আলী, লতিফ বিশ্বাস, আবদুস সালাম, রফিকুল ইসলাম, মুনিরুজ্জামান, জোয়ারদার হাবিব, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির অতিথি মো. জিল্লুল হাকিমের হাতে ক্রেস্ট তুলে দেন আনিসুর রহমান, বিশেষ অতিথি আবিদুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন সিরাজুল ইসলাম।
সংবর্ধনার জবাবে সাংসদ মো: জিল্লুল হাকিম বলেন, আজ আমি সত্যিই অভিভূত। প্রবাসী রাজবাড়ীবাসীর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। প্রবাসে একখন্ড রাজবাড়ী, এক খন্ড বাংলাদেশ দেখে আমি আবেক তাড়িত হচ্ছি। রাজবাড়ীবাসী যেমন আমার প্রাণ ঠিক তেমনিভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত রাজবাড়ী প্রবাসীরাও আমার প্রাণ।
তিনি বলেন, অতীতের মতো সব সময় প্রবাসী রাজবাড়ীবাসীর জন্য আমার সহযোগিতার দূয়ার খোলা থাকবে। তিনি প্রবাসীদের কল্যাণে নিজেকে সবসময় উজাড় করে দেবেন বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ