Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করবে

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: December 22, 2017 | 8:31 AM

আটলান্টিক সিটি থেকে এবিএম নিউজ: আটলান্টিক সিটির মিঃ ষ্টেইক রেষ্টুরেন্টে গত ২১ই ডিসেম্বর বৃহস্পতিবার সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের উদ্যোগে কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি সিরাজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এবং যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহীনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় কিছু গুরুত্বপূর্ন সিদ্বান্ত গ্রহন করা হয়। অনুষ্ঠানের প্রথমে গত ২০ই ডিসেম্বর একই স্থানে দলের সভাপতিকে বাদ দিয়ে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের নামে বিজয় দিবস উদযাপন করায় উপস্থিত নেতৃবৃন্দের পক্ষ থেকে নিন্দা জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত  সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আবুল আজাদ মিঠু, প্রথম সাংগঠনিক সম্পাদক শওকত শিমুল, সহ-সভাপতি পলাশ চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য নাসরিন মুন্নী, সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি সিরাজ উদ্দিন ভূইয়ার সহধর্মীনি শামীম আরা বেগম এবং আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম খালিদ। সভায় সাংগাঠনিক সম্পাদক আবুল আজাদ মিঠু দলের সাধারন সম্পাদক জসিম উদ্দিন ব্যক্তিগত কারনে নিউইয়র্কে অবস্থান করায় দলীয় নিয়ম নীতি এবং শৃংখলা রক্ষায়  দলের সিনিয়ার যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ শাহীনকে সাধারন সম্পাদকের দায়িত্ব  দেয়ার প্রস্তাব করলে  দলের সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ এই প্রস্তাবে সমর্থন  জানান। সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি সিরাজ উদ্দিন ভূইয়া আজ ২১ই ডিসেম্বর, ২০১৭ থেকে সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেন। সভায় নেতৃবৃন্দ সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সকল নেতাকর্মীর অংশগ্রহনে আগামী ১০ই জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।দলীয় সভাপতি সিরাজ উদ্দিন ভূইয়া বলেন আমি সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি এবং আমার সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে দলীয় কার্যক্রম পরিচালিত হবে। সিরাজ উদ্দিন ভূইয়ার সহধর্মীনি শামীম আরা বেগম বলেন দলীয় কার্যক্রম পালন করতে গিয়ে নেতাকর্মীদের মধ্যে মত বিরোধ তৈরী হতে পারে কিন্তু তার মানে এই নয় বঙ্গবন্ধুর আর্দশের সৈনিকদেরকে বাদ দিয়ে দল পরিচালিত হবে। সিরাজ উদ্দিন ভূইয়া আগামী ১০ই জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সকল নেতা কর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। সভায় একাত্তরে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV