সাউথ জারসি ইমিগ্র্যাণ্ট কমিউনিটি ফোরাম’র সভা ১২ই এপ্রিল, অতিথি নিউজারসির গভর্নর পদে ডেমোক্র্যাট প্রার্থী মারফি
যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১২ই এপ্রিল বুধবার সন্ধ্যা সাতটায় সাউথ জারসি ইমিগ্র্যাণ্ট কমিউনিটি ফোরাম এর সভা অনুষ্ঠিত হবে। আটলান্টিক সিটির ২১ নর্থ জর্জিয়া এভিনিউর কোয়ারেমবা হল ( Quaremba Hall)এ অনুষ্ঠিত এই সভায় অতিথি বক্তা হিসাবে উপস্থিত থাকবেন নিউজারসি অঙ্গরাজ্যের গভর্নর পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী পিল মারফি (PHIL MURPHY)।
সাউথ জারসি ইমিগ্র্যাণ্ট কমিউনিটি ফোরাম এর অন্তর্ভুক্ত সংগঠনগুলো হচ্ছে আসাল, এলসিএলএএ, হোয় সান নিং ইয়াং, বিনেভোলেণ্ট এসোসিয়েশান অব আটলান্টিক সিটি ও ইউনাইট হেয়ার লোকাল ৫৪। সাউথ জার্সি ইমিগ্র্যাণ্ট কমিউনিটি ফোরাম এর উক্ত সভায় সংশ্লিষ্ট সবাইকে যোগদানের মাধ্যমে সভাকে সফল ও সার্থক করে তোলার জন্য উদ্যোক্তারা আহবান জানিয়েছেন।
সর্বশেষ সংবাদ
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর